বিষাদময় সময় কেটে যায়
অমাবশ্যা কিংবা পূর্নিমায়
মধ্যরাতে এক হৃদয় ভাঙা আর্তনাদে
জেগে উঠি, অত:পর
চিন্তায় মগ্ন এই আমাকে
বারবার ফিরিয়ে নিয়ে যায়
ওই সময়ে...ওই মধুর ক্ষণে
জোসনাস্নাত কিংবা গোধূলীলগ্নে
ছিলাম পাশাপাশি
হাতে হাত, সমানতালে কদম ফেলে
নতুন এক সন্ধির বচসায়
মাঝে মাঝে খুনসুটির ঢেউ
আহ্ সে কী হাসি তোমার
বোকার মতো মত, নির্লিপ্ত দৃষ্টি ফেলে রই
গাল দুটো টিপে দিয়ে, আবার...
অত:পর আমিও যোগ দেই বল্গাহীন সেই উচ্ছ্বাসে
মনে পড়ে যায়...
তোমার সেই উচ্ছ্বাস ছিল ঘুমন্ত চোখেও
দৃষ্টিহীন চোখ কিংবা রুদ্ধ হয়ে যাওয়া মুখে
শবদেহও হার মেনেছিল
পারিনি দৃষ্টি সরাতে
সেই বিষাধে ঢেকে যাওয়া অবেলায়
এখনো জীবন্ত আমি
দৃষ্টি ফেলে যাচ্ছি দূরপানে
ভাবছ..তোমার আশায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


