মধ্যগতিতে দু'চাকার যান চালিয়ে নব আরোহী
এলোবক্রচুলে কোলাহল পেরিয়ে
কারো দৃষ্টি ভ্রক্ষেপ না দিয়ে
ছুটে চলা ৩২০ একরের কোন এক প্রকৃতি বিরহী!
ভবন এ কিংবা ইউসি'র পথে
অথবা অর্জুনের ছায়ায় সমমনা কারো সাথে
কখনোবা ভ্রান্তি ভুলে নাট্যের পিঠে
ল্যাব, টার্মটেস্টের ভিড়ে জীবনের স্বাধ কী মিটে!
হয়তো কোনদিন দু'চাকা ছেড়ে রিকশায়
দিনশেষে গোলচত্ত্বর হয়ে পশ্চিমের রাস্তায়
অত:পর হলছাদে দূর দিগন্তের পানে নগ্নপায়ে
তবে কারো যেন দিন কেটে যায় ধুমায়িত চায়ে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


