somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

X((X((X((X((যে মুভিটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম – 300 Rise Of An Empire( মিনি রিভিউ)X((X((X((X((

১৬ ই জুন, ২০১৪ রাত ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

300 ঠিক যেখানে শেষ হয়েছিল, তারপর থেকেই 300 Rise of an empire এর কাহিনী শুরু। আগের পর্বে যেখানে পার্সিয়ান God King Xerxas এর সাথে বিপুল বিক্রমে যুদ্ধ করে Spartan বীর Leonidas মারা যায়, এই পর্বে দেখা যায় সেই God King Xerxas এর ভয়ংকর Navy Commander Artemisia কে এথেন্সের বীর Themistokles নেতৃত্বে গ্রীক বাহিনী কিভাবে নাস্তানাবুদ করে ছাড়ে। এই পর্বে অনেক গুরুত্বপূর্ন প্রশ্নের জবাব দেয়া হয়েছে, God King Xerxas কিভাবে God King হয়ে উঠে আর কেনইবা পার্সিয়ান এই রক্তলিপ্সু রাজা পুরো গ্রীসকে মাটির সাথে মিশিয়ে দেবার পণ করেছেন।


আগের পর্বের সাথে মিল রেখেই এই Sequel টাও বানানো হয়েছে অনেক যত্ন নিয়ে। পুরো মিউজিক ভিডিওর মত করে বানানো এই পর্বেও মারাত্নক সব ভায়োলেন্সে ভরা অ্যাকশনের ছড়াছড়ি। তবে এইবার আগের থেকে অনেক বেশী ভয়ংকর। আগেই বলে রাখি এই মুভিটা বিশেষভাবে প্রাপ্তবয়স্কদের জন্য রেটিং করা। পুরো মুভি জুড়েই যৌনতা আর রক্তারক্তির বহর দেখে যে কেউ ভড়কে যেতে পারেন। আগের পর্বের মত এইবারও স্লো মোশন, আলট্রা স্লো মোশন আর ক্যামেরা প্যান করে যেইসব হাত পা, মাথা কাটার যে ভয়ংকর অ্যাকশন সিকোয়েন্স তা ফিরে এসেছে তবে আরও সুন্দর হয়ে, আরও মারাত্নক হয়ে। এপিক মুভির অ্যাকশনকে এইরকম ব্যাপক হৃদয়গ্রাহী আর আকর্ষনীয় করার পুরো কৃতিত্ব Zack Snyder এর, যদিও এই পর্বে তিনি পরিচালনা থেকে সরে দাড়ালেও চিত্রনাট্য কিন্তু তিনিই লিখেছেন। আর তা তার পরিচালনার মতই অসাধারন হয়েছে। এইবার শুরু থেকেই দম বন্ধ করে দেয়া আর মারাত্নক সব অ্যাকশন দিয়ে ভরা, তবে বিশেষভাবে মজা পেয়েছি যখন পার্সিয়ান নৌবহরকে দুই পাহাড়ের মাঝে কৌশলে আটকে দিয়ে গ্রীকরা উপর থেকে অসাধারন যে লাফটা দেয় সেই সময়টায়। তাছাড়াও এথেন্সের বীর Themistokles একের পর এক Strategy বদল করে পার্সিয়ানদের যেইভাবে ”ছাইরা দে মা কাইন্দা বাঁচি” অবস্থা করে ছাড়ে তা এক কথায় বলতে গেলে মাইন্ড ব্লোয়িং।


মুভির সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে, অনেকদিন পর বন্ড গার্ল Eva Green পুরা ফাটায়া দিছেন। God King Xerxas এর ভয়ংকর Navy Commander Artemisia রুপে অসাধারন অভিনয় করেছেন। Kingdom Of Heaven পর আবারও কোন এপিক মুভিতে অভিনয় করলেন। সৌন্দর্য, গেট আপ আর সেই ট্রেড মার্ক স্মোকি চোখের চাহনী দিয়ে একদম মাত করে দিয়েছেন। Navy Commander Artemisia কে আর কেউ Eva Green এর মত করে উপস্থাপন করতে পারত না। তবে একদম শেষের দিকে তার এইভাবে ভালবাসাময় মৃত্যু দেখে খুব কষ্ট পেয়েছি। কি এমন হত, যদি এথেন্সের বীর Themistokles এর সাথে তার প্রেমটা হয়ে যেত। তাহলে কি ইতিহাসটা বদলে যেত?


মুভিটা পরিচালনা করেছেন – Noam Murro
মুভির রানিং টাইম – ৯০ মিনিটের মত।

সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৯
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×