
একবার এক রাজফড়িং ধরেছিলাম
পুষব বলে, ছোট্ট এক বাক্সে ভরে
ঘাস দেই-গাছের পাতা দেই কত,
কিন্ত না খেয়ে দু'দিনে মারা গেল
আমার সেই পোষা রাজফড়িংটা।
আমি কষ্ট পেলাম খুব, তারপর
সোৎসাহে লেগে পড়লাম তাকে
সৎকারের কাজে আমার উঠোনে।
ম্যাচবাক্সকে কফিন বানিয়ে, ঘর
থেকে ছোট কাপড় নিয়ে কাফন
পড়িয়ে- আমি কবর দিলাম সেই
রাজফড়িংকে, যাকে আমি পুষতে
চেয়েছিলাম যত্ন করে আমার করে।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


