আমি কাঠ হয়ে রই- যা ঘটে ঘটুক,
আমি দেই না সাড়া যা রটে রটুক;
অদ্ভুৎ সময়ে আমার আজ বসবাস,
ভয় হয় কি যেন বলে ফেলি বেফাঁস!
নিস্তরঙ্গ সময়ের জলে ঢেউ জেগেছে,
চিরশান্তির শহর তাতে গিয়েছে ভেসে।
আমি জানি না আজ কি আছে উপায়,
কি হবে এরপর সবই তো অজানায়;
নিষিদ্ধ নগরীর বিষমাখা রক্ত চাহনি
করে দিচ্ছে লাল আজ সবুজ ধরনি!
বেঁচে থাকার যত ছিল অধিকার,
ধীরে ধীরে হয়ে যাচ্ছে নিরাকার।
বয়সের ভাড়ে ন্যূব্জ এ পতিত নগরে
আমরা কতক অতীত- নবীন শরীরে
প্রাণ খুঁজে ফিরি তবুও- তুমুল বেগে
ভাষাহারা মিছিলে- স্লোগানে আবেগে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


