somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোগলাই গল্প 02

২১ শে মার্চ, ২০০৬ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সম্রাট আকবর একদিন বিকেলে যমুনা তীরে এক প্রাসাদে দাঁড়িয়ে প্রকৃতির রূপসুধা পান করছিলেন, হঠাৎ কোত্থেকে এসে হাজির হলো বীরবল। বীরবল যথারীতি সস্তা চুটকি ফুটকি শোনাচ্ছিলেন, কিন্তু আকবর কিছুটা আনমনা হয়ে রইলেন। শেষটায় বীরবল বললেন, "জাঁহাপনা, আপনি কী নিয়ে চিন্তিত?"

আকবর বললেন, "সেলিম বড় বাড়াবাড়ি করছে বীরবল। আমি শুনেছি সে ছোটখাটো মনসবদারদের খেপিয়ে তুলছে আমার বিরূদ্ধে। কে জানে, হয়তো শিগগীরই ওর বিরূদ্ধে তলোয়ার ধরতে হবে আমাকে।"

বীরবল বললেন, "না জাঁহাপনা! তলোয়ার কেন ধরবেন এই বিজ্ঞানের যুগে? আপনি কি আমাদের হালফ্যাশনের কবীরা গুলতি [1] দ্যাখেননি?"

আকবর সন্দিগ্ধ গলায় বললেন, "সগীরা গুলতি [2] দিয়ে ছোটকালে বিস্তর তিতির মেরে পুড়িয়ে খেয়েছি, কিন্তু কবীরা গুলতি আবার কী?"

বীরবল মোচে তা দিয়ে মুহুহুহুহু হাসলেন। তারপর বললেন, "এ বিজ্ঞানের এক অপূর্ব ফসল জাঁহাপনা। বড় দেখে কিছু পাথর জোগাড় করতে পারলেই সব কেল্লা আপনার ফতে হয়ে যাবে!"

আকবর বিমর্ষ গলায় বললেন, "কত জিনসি [3] কত দস্তি [4] হার মেনে যায় সিপাহসালার এসরকম দক্ষ হলে, আর তুমি কি না বীরবল গুলতির কথা বলো?"

বীরবল ইশারায় দ্যাখালেন, "জাঁহাপনা, ঐ যে দেখুন, দূরে যমুনার বুকে একটা নৌকা যাচ্ছে?"

আকবর বললেন, "হাঁ, যাচ্ছে!"

বীরবল দ্যাখালেন, "ঐ যে দেখুন কেল্লার পাশের মাঠে একটা কবীরা গুলতি রাখা, দেখা যায়?"

আকবর বললেন, "হাঁ, দীদার করতে পারছি!"

বীরবল বললেন, "দুইটা কালো বাঙালি ছাগল [5] বাজি ধরছি জাঁহাপনা, আমার এই কবীর গুলতির গোলায় ঐ দূরের নৌকা ডুবে যাবে!"

আকবর বললেন, "বীরবল তুমি সরে দাঁড়াও, গা থেকে ভুরভুর করে তুরানি শরাবের গন্ধ আসছে!"

বীরবল বললেন, "না জাঁহাপনা, বীরবল মদ খেয়ে বাজে বকে না, বাজিও ধরে না। আপনি বলুন, এ বাজি খেলবেন কি না!"

আকবর বললেন, "খেলবো। দাগো তোমার গোলা!"

বীরবল একটা সাদা রুমাল তুলে ইশারা করতেই কবীরা গুলতির গুলতিবর্দার গোলা দাগলো। বিশাল এক পাথর উড়ে গিয়ে মাঝ যমুনার বুকে এক নৌকাকে ছিদ্র করে দিলো। দেখতে দেখতে নৌকা ডুবে গেলো নদীর বুকে।

বীরবল হেসে বললেন, "কিস্তি মাত! এবার জাঁহাপনা, আমার বাজির ছাগল দুটা ...।"

আকবর বীরবলের পিঠ চাপড়ে দিয়ে বললেন, "কাল দরবারে এসে বকরি নিয়ে যাবে! সাবাস বীরবল, সাবাস!"


কিন্তু পরদিন দরবারে এক মহিলা বিধবার বেশে এসে কেঁদে পড়লো আকবরের পায়ে।

"জাঁহাপনা, আমার সর্বনাশ হয়ে গেছে!" কাঁদতে কাঁদতে বললো সে। "কোন এক বদমায়েশ গতকাল গোলা দেগে আমার খসমের নৌকা ডুবিয়ে দিয়েছে। ডুবে মরেছে আমার খসম! ছোট ছোট পাঁচটা ইয়াতিম বাচ্চা নিয়ে আমি বিধবা আওরাত কোথায় যাই? আমাকে সাহায্য করুন হুজৌর!"

আকবর চোখ লাল করে বীরবলের দিকে তাকালেন, বীরবল লজ্জায় কুঁকড়ে গেলেন।

আকবর বললেন, "হে আওরত, তুমি কোন চিন্তা করো না। আমি তোমাকে ক্ষতিপূরণ হিসেবে দুটা কালা বাংলা ছাগল দিচ্ছি, ওগুলো প্রতিপালন করে তুমি তোমার সন্তানদের লালনপালন করবে!"

বিধবা কী বলবে বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলো। তারপর ভাবলো, আকবরদের বোধহয় এ-ই রীতি, মানুষের জীবনের ক্ষতি পুষিয়ে দিতে চায় ছাগল দিয়ে।


টীকা দিলাম।
1. কবীরা গুলতি = ক্যাটাপালট।
2. সগীরা গুলতি = ছোট গুলতি।
3. জিনসি = কামান।
4. দস্তি = বন্দুক।
5. কালো বাঙালি ছাগল = ব্ল্যাক বেঙ্গল ছাগল।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×