এক একটা দীর্ঘ দারুণ শ্বাসে হাজার-শতেক শিউলি আবার ফোটে;
এক একটা ঘন মনের ঘ্রাণে মোরগজবা রঙিন হয়ে গাঢ়;
এক একবার উদাস হলে চোখ, সবুজ টিয়ায় ভূবন ছেয়ে যায়।
তবু নদী আমার, কোমল ইছামতি কেমন করে শুকায় রোদ্দুর-বৈশাখে।
এইবার দিন গুণে গুণে জৈষ্ঠ্য আসার আগেই, নদী আমার, চলে যাবো
মাইল-মাইল দূর। এই হলুদের ক্ষেত অযত্নে মিলায়ে যাবে; আমার
খেজুরপাতার ছায়ায় বসবে জানিনা কোন জন, কোন পাখির হবে ঘর
কে জানে জারুল-পাতার বুকের ভীষণ ভেতর।
বাহাত্তর বছর পর, নদী ইছামতি। এইবার আমার জুড়াবে দুই চোখ।
নতুন ভিটায় ফুটবে নতুন ভাত, জোছনা-বানে অন্য নতুন লোক,
অন্য গাঙের গান।
সমুদ্র-সমান।
যমুনা তো নদী নয়; কোনদিন সে ছিলনা কোন নদী। যমুনা মায়া অথবা
যমুনা কেবল যুবকের হৃদয়, যুবতীর দেহ। যুবতীর অন্তর, যুবকের কায়া।
যমুনা কেবল প্রেম, উন্মাদ ঝড়ের ভাঙন, ঘোলা ঘোলা খোলা ঢেউ।
বাদলা দিনে যমুনার এক অসীম ওপারে...
জরা-পুরাতন বুকের গভীর থেকে মেঘের জলে খুঁজব তোমায় নদী।
শ্যাওলা-সবুজ হলে আমার ঘর, ইছামতি এসো শ্রাবণ মাসে।
যদিও সমস্ত আকাশ ভিজে থাকে, তারার আগুন নিভে যায়।
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।