নদীকে নদী, তালপাতাকে তালপাতা, শালিককে শালিক; কেবল
'যুদ্ধ' শুনলে মনে হয় যেন যুদ্ধ নয়, বহু বহু বহুকাল আগে কেউ
কেউ মরেছিল, কেউ কাউকে মেরেছিল। যেন লাল রঙে বহুদিন রক্ত
হয় না। যেন ফুলেরা এসে সব রঙ শুষে নিয়ে ফুল হয়েছে।
রক্তজবা, গোলাপ, রঙ্গন, ডালিম, কৃষ্ণচূড়া...
রক্তের নদীতে নাও ভাসালে নয়তো ডুবে গেলে মনে হবে সমস্ত রক্ত অজস্র ফুল?
ছবি: লরি এল অ্যারেন্ডস
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


