somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুষ্টিয়া ভ্রমণ- পর্ব ১

০২ রা মার্চ, ২০০৯ সকাল ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের পরীক্ষা শেষ হয় গত ১৭ ফেব্রুয়ারি। এবার পরিকল্পনা ছিল বন্ধে নেপাল যাব। এই পরিকল্পনা গত জানুয়ারির। কিন্তু, কাজের বেলায় দেখা গেল টাকা নাই কারোরই!!:( তাই, পরিকল্পনা পরিবর্তিত। দেশেই যাওয়া হবে কোথাও। খোঁজ নিয়ে জানা গেল, রুয়েটের নগর ও পরিকল্পনা বিভাগ থেকে সুন্দরবন যাওয়ার একটা ব্যবস্থা করা সম্ভব। কিন্তু শেষ পর্যন্ত এটাও ভেস্তে গেল!! হঠাৎ কি এক কথা প্রসঙ্গে উঠল কুষ্টিয়ার কথা। ঘরপোড়া গরু। সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই!! এবার সাথে সাথে লাফিয়ে উঠলাম। না, এবার কুষ্টিয়া যাবই, যাব।B-) যাওয়ার দিন হঠাৎ আবার পরিকল্পনার পরিবর্তন। যেদিন যাওয়ার কথা, সেদিন না। ২ দিন পরে যাওয়ার প্রস্তাব। ছেলেপিলের মাথা খারাপ করে একরকম জোর-জবরদস্তি করেই যাওয়ার দিন না পিছিয়ে নির্দিষ্টদিনেই সবাইকে রাজি করিয়ে বাসের টিকেট কাটালাম।:)
যাত্রা শুরু ২৩ শে ফেব্রুয়ারি রাত ১১.৩০ টায়। স্থান গাবতলী বাস-স্ট্যান্ড হানিফ পরিবহন (সড়কপথে বিমনের ছোঁয়া!!);)
হল থেকে গাবতলী যাবার পথে বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষকের সাথে পরিচয়। তার মাধ্যমে কোথায় উঠব, কোথায় কোথায় যাওয়া যায় এসব ব্যাপারে কিছু তথ্য জ্ঞান-ভান্ডারে জমা করলাম!! এই শিক্ষকের কথায় পরে আসব।
হানিফের বাস কাউন্টারের সামনে বসে আছি। সবাই কিছু না কিছু কেনা-কাটা করলাম। কেউ আঙুর, কেউ চিপস্, কেউ চুইংগাম!! কিন্তু আমরা কোন গাধাই পানি কিনলাম না। আফসুস!!/:)
এমন সময় টিকেট বিক্রেতা এলেন। শুরু হল ব্যাপক কথা-বার্তা!! আমরা লালনের মাজারে যাচ্ছি শুনে উনি খুব উত্তেজিত। আমাদের বার-বার বলে দিচ্ছেন, বাবার মাজারে গেলে গান শুনবেন। সিদ্ধি টানবেন!! কথা প্রসঙ্গে কবে উনি কতটুকু সিদ্ধি(!!) টেনেছিলেন এটাও বললেন। (তবে এতে তার কতটুকু সিদ্ধিলাভ হয়েছিল, এটা বলেন নাই :() আমরা সবাই মনে মনে বেশ উৎসাহী!! দেখাই যাক না একবার ওখানে গিয়ে!!:P সেখানে গিয়ে আমরা সিদ্ধির দেখা পেয়েছিলাম!! তবে সে আরেক কাহিনী। ইতিমধ্যে অন্য এক বাসকাউন্টারের টিকেট বিক্রেতা সেখানে হাজির। তার মুখেও একই কথা। লেগে গেল দু'জনে!! কে বেশি- কে কম!!
এরই মাঝে বাস এসে গেল। আমরা বাসে উঠে পড়লাম। একটু চলতেই আমরা বিমানের ছোঁয়া পেয়ে গেলাম!!B-) ড্রাইভার সাহেব কিছুই মানেন না!! দুই গাড়ির মাঝ দিয়ে সাঁই!! রিকসাকে বামে চাপা দিয়া.. ব্যাপক অভিজ্ঞতা!! তবে এই দৃশ্য বেশিক্ষণ দেখতে পারি নাই। ঘুম!!
হঠাৎ বন্ধুদের ঠেলা-ঠেলি!! উঠ্-উঠ্। আমার কাঁচা ঘুম ভাঙছে। আমি পারলে ওগো গুষ্ঠি উদ্ধার কইরা দেই।X(( ক্ষেইপা ওদের দিকে তাকাইতেই জানলার দিকে দেখায়।
আমি আগে কখনো যাইনি। আগে কেবল টিভিতে বা পত্রিকায় দেখেছি। কিন্তু ঠিক সেই মূহুর্তে কিভাবে যেন বুঝে যাই, এটিই সেই বিখ্যাত যমুনা সেতু। কতদিন চিন্তা করেছি, সেতু দেখতে যাব। কিন্তু যাওয়া হয়নাই। আর এখন যখন সেতুর উপর, তখন চারিদিকে অন্ধকার। তবু, সেই আঁধারের মাঝেই সেতুর স্ট্রিট লাইটগুলোর আলোয় সেতুকে এত অপূর্ব লাগছিল, আমাকে ঘুম থেকে তোলার অপরাধ সাথে সাথে ক্ষমা!!:) কিন্তু এই দৃশ্য বেশিক্ষণ দেখতে পারলাম না। ঐ যে.. সড়কপথে বিমানের ছোঁয়া!!
আমরা কুষ্টিয়া এসে পৌঁছাই ভোর ৪.৩০ টায়। কাউন্টারেই বসে থাকি। এরপর সকাল ৬টায় হঠাৎ খেয়াল হওয়ায় কুষ্টিয়াকে বেস্টন করে রাখা গড়াই নদীতে সূর্যোদয় দেখতে ভ্যানে করে রওয়ানা দেই।
অসাধারণ সব দৃশ্য। নিজে না দেখলে অনুভব করতে পারবেন না।

কিছু ছবি দিলাম। আমাদের বন্ধু সাকিবের তোলা আর কিঞ্চিৎ ফটুকশপ দেওয়া!
এখানে যে ব্রিজের ছবি, সেটি যমুনা সেতু না। এটি গড়াই সেতু।










গত ২৫-২৬ ফেব্রুয়ারি ঘটে যাওয়া ঘটনার ঘনঘটায় সবাই মানসিকভাবে বিপর্যস্ত। তাই এই পোস্ট!! অন্তত: ছবি দেখেন সবাই!!

চলবে..
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:১৮
১৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×