বন্ধু,
যদি মনে পড়ে তবে এসো।
হয়তো আমি তখন
নীলাচলের উঁচু চুড়ায় দাঁড়িয়ে,
পৃথিবীর বিশালত্ত্বের কাছে নিজেকে হারিয়ে,
নিজেকে অতি ক্ষুদ্র মনে করছি,
আর ভাবছি বিশাল স্মৃতির বেতারে
আমরা কতই ক্ষুদ্র কণা।
নয়তো সাগরের ফেনায়িত জলরাশিতে
নিশ্চুপ মগ্নতায়,
ভাবছি জীবনের উঁচুনিচু ঢেউ গুলোর কথা।
নয়তো স্বাভাবিক জীবন থেকে নির্বাসিত
খাঁচায় বন্দী পশুগুলোর তড়পানি দেখে-
হৃদয়ের তড়পানির কারণ খুঁজছি।
হ্যাঁ, বন্ধু-
আমি এখনো বিমর্ষ হই
পুরনো দিনগুলো ভেবে,
এখনো সেসব স্মৃতি আমায় কাতর করে।
জানিনা তোমায় করে কিনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


