somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামে হস্ত ও পদচুম্বন বা কদমবুঁচি

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা ছোটবেলা থেকেই দেখেছি, মা-বাবা, শিক্ষক মন্ডলী ও সম্মানিত জনদের কদমবুছি বা পায়ে হাত দিয়ে চুম্বন করতে। কিন্তু ইদানিং কিছু অতিউৎসাহী ফেতনাবাজ এটা অনৈসলামিক বলে অপপ্রচার চালাচ্ছে। এমনকি কদমবুচিকে শির্ক, হিন্দুয়ানা রচম বলার দৃষ্টতাও কেউ কেউ দেখিয়েছে।
তাই আমি ইমাম বুখারী (রঃ) সংকলিত ‘আল আদাবুল মুফরাদ’এ উল্লেখিত হস্ত ও পদদ্বয় চুম্বন সম্পর্কিত হাদীসগুলো উদ্বৃত করছি। আল্লাহ পাক সবাইকে বুঝার তাওফিক দান করুক।
১. হযরত ইবনে উমর (রাঃ) বলেন, আমরা একটি যুদ্ধে ছিলাম, প্রচন্ড যুদ্ধে আমরা ছত্রভংগ হয়ে যাই। তখন আমরা বলাবলি করতে লাগলাম, আমরা কিভাবে নবী কারীম (দঃ) এর সাথে সাক্ষাত করব, যখন আমরা যুদ্ধ হতে পলায়ন করেছি। এমনই যুগ সন্ধিক্ষণে নাজিল হল কুরআন শরীফের এই আয়াত-‘ অবশ্য যুদ্ধ কৌশল অবলম্বনের নিমিত্তে কেউ যদি পশ্চাদপসারণ করে তা ভিন্ন কথা (সুরা আনফাল-আয়াত ১৬)’। তখন আমরা বলাবলি করতে লাগলাম- আমরা মদীনায় পা দেবনা, তাইলে আমাদের কেউ দেখবেনা। আমরা আরো বলাবলি করতে লাগলাম- যদি আমরা মদীনায় যাই, তবে লোকেরা কী বলবে? এতসব ভাবতে ভাবতে আমরা মদীনায় উপস্থিত হলাম, তখন নবী কারীম (দঃ) ফজরের নামাজ শেষে মসজিদ হতে বের হয়ে আসছিলেন। আমরা বললাম, ইয়া রাসুলাল্লাহ (দঃ), আমরা তো পলাতকের দল। তিনি (দঃ) বললেন- কে বলেছে তোমরা পলাতকের দল, তোমরা তো পাল্টা আক্রমণকারী দল। যদিওবা তোমাদের সে উদ্দেশ্য সফল হয়নি।
আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক চুম্বন করলাম। তিনি বলে উঠলেন- আমিও তো তোমাদের একজন।
২. আব্দুর রহমান ইবনে রাযিন বলেন, আমরা একদিন রাবাযা নামক স্থান অতিক্রম করছিলাম। আমাদের বলা হলঃ সাহাবী হযরত সালমা ইবনে আকওয়া (রাঃ) এখানে বসবাস করেন। আমরা তাঁর খেদমতে উপস্থিত হয়ে তাকে সালাম করলাম। তিনি তাঁর হস্তদ্বয় বের করলেন এবং বললেন- এই দুই হস্তে আমি রাসুলুল্লাহ (দঃ) এর হাতে বায়আত গ্রহণ করেছি। এই বলে তিনি তাঁর এক হাতের তালু বের করলেন, যা ছিল উটের পাঞ্জার মত মাংশল ও মসৃণ।
আমরা উঠে তাঁর সেই তালুতে চুম্বন করলাম।
৩. সাবিত হযরত আনাসকে (রাঃ) বললেন- আপনি স্বহস্তে নবী কারীম (দঃ) কে স্পর্শ করেছেন? তিনি বললেন- হ্যাঁ।
তখন তিনি তার হাত চুম্বন করলেন।
৪. ওয়াযি ইবনে আমীর (রাঃ) বলেন- আমি একদিন রাসুল (দঃ) এর খেদমতে হাজির হলাম। আমাকে বলা হলঃ ইনিই আল্লাহ্‌র রাসুল।
আমরা তখন তাঁর হস্তদ্বয় ও পদদ্বয় ধরে চুমু খেলাম।
৫. সুহায়ব বলেন, আমি হযরত আলী (রাঃ) কে দেখেছি, তিনি হযরত আব্বাসের হস্ত ও পদদ্বয়ে চুম্বন প্রদান করছেন।
(ইমাম বুখারী (রাঃ) সংকলিত “আল আদাবুল মুফরাদ”, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ অনুবাদ, পৃষ্টা নং ৪৩৮-৪৪০)
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×