somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Summit Is a Woman: ছবিটা বানানোর গল্প

১৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সিনেমা বানানোর স্বপ্নটা আমাদের অনেকেরই থাকে। ছোটবেলা থেকেই দেখেছি বড়ভাইদের বন্ধু, আমার সমবয়সী, এমনকি ছোটরাও মনে মনে ভাবত, একদিন একটা সিনেমা বানাবো। কীভাবে যেন সেই স্বপ্নটা আমার ভেতরেও ঢুকে পড়েছিল। কিন্তু সময়ের সঙ্গে বুঝেছি সিনেমা বানানো শক্ত। শুধু শক্ত না, ভীষণ শক্ত। ক্যামেরার পেছনে নানারকম কাজ করেছি বহু বছর, কিন্তু কখনো মনে হয়নি এই বার আমার নিজের গল্পটা বলব।

এ বছর হঠাৎ করেই সেই সুযোগ সামনে এসে দাঁড়াল। আর সেই মানুষটি হচ্ছেন নিশাত মজুমদার। প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় যিনি দাঁড়িয়েছিলেন। তাঁর জয়ের গল্প অনেকেই জানে, কিন্তু সেই জয়ের পেছনের পথটা? পরিবার, সমাজ, দৃষ্টিভঙ্গি, বাধা, একা লড়াই, ফিরে এসে নতুন লড়াই — এই সবই যেন অদৃশ্য থেকে যায়।

আমি চেয়েছিলাম সেই অদৃশ্য পথটা দেখাতে। ১৩ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে একটা গল্প বানাতে যেখানে থাকবে তাঁর উচ্চতায় ওঠার স্বপ্ন, সমাজের টানাপোড়েন, নারী হিসেবে পথচলার সংগ্রাম, আর একজন পর্বতারোহীর নিঃশব্দ সাহস।

কাজটা আমি একা করিনি। আমার বন্ধুদের সাহায্য ছাড়া এটি সম্ভব হতো না। তারা এই কাজের প্রকৃত পটু। আমি শুধু বহুদিনের ইচ্ছেটা ধরে রেখেছিলাম।

Summit Is a Woman তাই শুধু একটি ছোট প্রামাণ্যচিত্র, এটি আমার বহুদিনের স্বপ্নে ফিরে যাওয়ার যাত্রা। আর নিশাত গল্প যা প্রায়ই আড়ালে পড়ে থাকে তাকে আবার আলোয় আনার ছোট্ট চেষ্টা।

এই শুক্রবার বিকাল ৪টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে খুব ঘরোয়া ভাবে ছবিটা দেখাব। কেউ যদি সময় পান কোনো প্রত্যাশা ছাড়াই চলে আসতে পারেন। পর্বতের চূড়ায় দাঁড়ানোর গল্প শুনবেন একজন নারীর চোখ দিয়ে।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৮
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

×