somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দীর্ঘ মেয়াদী কলা বাগান

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যদি জানতে চাওয়া হয় বছর জুড়ে কোন ফলটি পাওয়া যায়? প্রথম উত্তর হবে কলা। কলা আমাদের অত্যন্ত পরিচিত একটি ফল। কম বেশী আমরা সবাই কলা চাষের সাথে ও পরিচিত। প্রথম বছর চারা রোপণ করা থেকে শুরু করে সাধারণত ২/৩ বার ফল পাবার পর আর কলার মান এবং উৎপাদনের পরিমান ভাল না হওয়ায় কলার বাগান ভেঙ্গে দিয়ে ১/২ বছরের বিরতি দিয়ে পুনরায় নতুন করে চারা রোপণ করা হয়, এটাই আমাদের জানা কলা চাষের সাধারন পদ্ধতি। কিন্তু একবার চারা রোপণ করে যদি বছরের পর বছর ফল পাওয়া যায় এমন কথা বলা হলে সাধারণত জংলী কলার কথাই মনে হবে। কিন্তু ফিলিপাইনের কলা চাষিরা আমাদের পরিচিত সাগর কলার মতই উন্নত মানের কলা একবার চারা রোপণ করে বছরের পর বছর কলা উৎপাদন করছেন।
পেশাগত দায়িত্ত পালনের জন্য গিয়েছিলাম ফিলিপাইনের দক্ষিন অঞ্চল মিন্দানাওয়ে, যেটাকে ফিলিপাইনের ফলের ঝুড়ি বলা হয়।দাভাও মিন্দানাওয়ের প্রধান শহর। দাভাওয়ের নিকটবর্তী শহর পানাবো। সেখানে আমাদের কিছু কলা চাষি গ্রাহক আছে। যাদের কলা বাগানের বয়স ৩০ বছরের বেশী। সরেজমিনে দেখতে গিয়েছিলাম সেই কলা বাগান। সে এক অপূর্ব দৃশ্য। মাইলের পর মাইল শুধু কলা বাগান। রয়েছে কারা কতৃপক্ষের বিশাল এক কলা বাগান। অপেক্ষাকৃত বিশ্বাসী কয়েদীদের দিয়ে চাষ করা হয় এই বাগানে। কাজের পাশাপাশি এখানকার কয়েদিরা কিছুটা মুক্ত জীবনের স্বাদ পায়। পাশাপাশি প্রায় সকল জমিতেই কলা চাষ করা হয়েছে। অবশেষে খুঁজে পেলাম আমাদের গ্রাহকের বাগান। বাগানে প্রবেশ করার আগে আমাদের গাড়ীর চাকা এবং আমাদের জুতায় স্প্রে করে ভাইরাস মুক্ত করা হল। আনেক বড় বাগান,৩০ বছর আগে গ্রাহকের বাবা এই বাগান্ করেছিলেন।এখন গ্রাহক দেখাশুনা করেন।টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত ভাইরাস মুক্ত চারা রোপণ করা হয় প্রথমে। যত্ন ও পরিচর্যায় যখন চারা গাছটি বড় হয় তার গোড়ায় কিছু চারা গজায়,অপেক্ষাকৃত ভাল চারাটি রেখে বাঁকি গুলো কেটে ফেলা হয়।কোন চারা উপড়ানো হয় না। প্রতিটি গাছে ১১ থোকা কলা আসার পর মোচাটি কাটা হয়।গাছকে কেঁচোমুক্ত রাখার জন্য গাছে কীটনাশক ইঞ্জেকশান করা হয়।তারপর কীটনাশক স্প্রে করে কিছু ছিদ্র যুক্ত পচনশীল পলিথিন দিয়ে কলাগুলকে ঢেকে দেয়া হয়। একটি ফিতা বেঁধে সেখানে তারিখ লিখে কলা পরিপক্ক হবার দিন গোনা হয়। অনেক চাষির জমি পাশাপাশি হওয়ায় সবাই মিলে উড়োজাহাজ দিয়ে কলা বাগানের উপর ওষুধ স্প্রে করে। এটাকে এরিয়েল স্প্রে বলা হয়।কলা পরিপক্ক হলে কলা কেটে বাগানের মাঝে করা লোহার রেলিঙে ঝুলিয়ে প্যাকিং কারখানায় নেওয়া হয়।কলা কাটার পর মুল গাছটির মাথার দিকের পাতাসহ কিছু অংশ কেটে পুরো গাছ রেখে দেওয়া হয়।পাশের চারা গাছটি এই পুরনো গাছ থেকে প্রয়োজনীয় পানি শোষণ করে।ফলে তেমন কোন সেচের দরকার পড়েনা। কলাগুলো প্রথমে ফিটকারীযুক্ত পানিতে ধুয়ে পানিমুক্ত করে পিলিথিনে ভ্যাকুয়াম প্যাক করে কার্টুনে পুরে শীততাপ নিয়ন্ত্রিত কন্টেইনারে সাজানো হয়। কন্টেইনারে করে বিদেশে রপ্তানি করা হয় অথবা দুরের বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।কলা পাকানোর জন্য পাকানোর মেশিন বা প্রচলিত পদ্ধতিও ব্যবহার করা হয়।
পাশের চারাগাছটি এক সময় বড় হয়। তার গোড়ায়ও চারা গজায়। এবারও ভাল চারাটি রেখে বাঁকি চারা কেটে ফেলা হয়। উল্লেখ্য যে চারাটি রাখা হবে সেটা একটুও কাটা হয় না। আবার গাছের সারি সোজা রাখার জন্য প্রথমে যে দিকের চারাটি রাখা হয়,পরের বার তার উল্টো দিকের চারা নির্বাচন করা হয়। এভাবে বছরের পর বছর চলতেই থাকে এই চক্র। কলার গুণগত মান বা পরিমানের কোন কমতি হয়না।৩০ বছরের পুরনো বাগান দেখেও মনে হয় নতুন বাগান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×