somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মরুক জনগণ, বাঁচুক গণতন্ত্র

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এক মাস পার হয়ে গেল কিছু লিখতে পারিনি। কি লিখবো, লিখতে গেলে তো রাজনিতি নিয়ে লিখতে হবে। দেশের বর্তমান অবস্থা নিয়ে লিখতে হবে। দেশের পরতে পরতে এখন ক্যান্সারের ঘা। ব্যাথায় জর্জরিত মাতৃভূমি। মিডিয়ার কল্যাণে এই ব্যাথা দেশের সীমানা ছাড়িয়ে প্রতিনিয়ত কড়া নাড়ে আমার মনের দরজায়। এই প্রবাস জীবনে কত ভালমন্দ দেখছি, সেগুলো অনেক সময় মনে নাড়া দেয় । সে গুলো নিয়ে লিখার ইচ্ছে জাগে। লিখতে শুরু করলেই ব্যথায় কাতর মাতৃভূমির মুখ খানা ভেসে ওঠে।
ফিলিপাইনের মিন্দানাও অংশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ। সেখানে MILF(মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট),BIFF ( বাঞ্ছামরো ইসলামিক ফ্রিডম ফাইটার) প্রভৃতি নামে কিছু বিচ্চিন্নতাবাদী/ স্বাধীনতাকামী দল তৈরি হয়েছে। খুন , কিডন্যাপ , জিম্মি এটাই তাদের দাবি আদায়ের কৌশল। এটা অবশ্যই কোন গণতান্ত্রিক পন্থা নয়। তারা সন্ত্রাসী, চরমপন্থি। এই সন্ত্রাস তারা চালিয়ে আসছে কয়েক দশক ধরে। সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তাদের দমন করার চেষ্টা করেছে। তাদের সাথে বসেছে। কথা বলছে। চুক্তি করেছে। বর্তমান আকিনো সরকার ও তাদের সাথে দফায় দফায় বসেছে। চুক্তি করেছে তাদের বাহিনী বৈধ বাহিনী হিসাবে মিন্দানাও এলাকায় কাজ করবে এই শর্ত মেনে নিয়ে শান্তি চুক্তি করেছে। এই চুক্তির মধ্যেই গত ২৫ জানুয়ারী,২০১৫ MILF, BIFF এর হাতে সরকারের বিশেষ পুলিশ বাহিনীর ২৪ জন সদস্য প্রাণ হারিয়েছে। সমগ্র দেশ বিসাদাচ্ছন্ন,অনেকেই সরকারের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করছে।টিভির পর্দা জুড়ে শোকের মাতম। তারপরও কোন দল এখানে এক মিনিটের জন্যও হরতাল ডাকেনি,কেউ রাস্তায় নেমে আসেনি,কোন গাড়ী ভাংচুর করেনি,আগুন লাগায়নি,পেট্রোল বোমা ছুড়েনি। সরকার এখন ও শান্তির ব্যাপারে আশাবাদী।চলছে তদন্ত আলাপ আলোচনা।হয়তো তারা আলাপ আলোচনায় কোন শান্তির পথ খুঁজে পাবে।কিন্তু শান্তির জন্য,গণতন্ত্রের জন্য তারা দেশের অগ্রগতি বন্ধ করে দেয়নি।আর সে জন্যই তাদের অর্থনীতি এতটাই অগ্রগামী যে বিশ্বব্যাংক আশা করছে খুব শীঘ্রই ফিলিপাইন থেকে দারিদ্রতা বিদায় নিবে।
আমাদের দেশেও চলছে গণতন্ত্রের আন্দোলন।উভয় পক্ষই বলছে তারা গণতন্ত্র রক্ষা করছে/রক্ষার আন্দোলন করছে।প্রতিদিন বাস পুড়ছে,মানুষ পুড়ছে,দেশ পুড়ছে,দেশের অর্থনীতি পুড়ছে।কিন্তু কেউ কারও মুখ দেখবে না,কথা বলবে না,আলোচনা করবে না। গণতন্ত্র রক্ষার জন্য উভয় পক্ষই দৃঢ়প্রতিজ্ঞ। হয়তো তারা গণতন্ত্র রক্ষা করেই ছাড়বেন। কিন্তু জনগণ তো রক্ষা পাচ্ছে না।তাহলে এতদিন যেটা পড়েছিলাম “Government of the people, by the people, for the people” এটাই গণতন্ত্রের উৎকৃষ্ট সংজ্ঞা, সেটা কি মিথ্যা ? অবস্থাটা যেন মরুক জনগণ, কিন্তু বাঁচুক গণতন্ত্র।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×