somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় সঙ্গীত এবং জাতীয় পোশাক

২২ শে মে, ২০১৫ সকাল ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোমবার সকালে অফিসের উদ্দেশ্যে বেরিয়েছি, রাস্তায় পৌরসভার সামনে এসে চালক গাড়ী থামালো। পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা সারিবদ্ধ ভাবে জাতীয় সঙ্গীত গাইছে। এসময় এদের সামনে দিয়ে গাড়ী চলাচল নিষেধ নয়, কিন্তু মানুষের সারি পৌঁছেছে রাস্তার কিনার পর্যন্ত তাই সম্মান দেখানোর জন্য দাঁড়ানো। আজ কোন জাতীয় দিবস নয়। কিন্তু ফিলিপাইনের সমস্ত সরকারী বেসরকারি অফিসে প্রতি সোমবার “মর্নিং ফ্লাগ সিরমনি” করা বাধ্যতামূলক।
সেই মর্নিং ফ্লাগ সিরমনি বা সকালের পতাকা উত্তোলন অনুষ্ঠানে, প্রার্থনা, জাতীয় সঙ্গীত, প্রতিজ্ঞা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব কিছু সঙ্গীত ও কর্মসূচী পালন করা হয়। সোমবারের সেই ফ্লাগ সিরমনিতে সবাই জাতীয় পোশাক পরে। জাতীয় পোশাক বাধ্যতামুক না হলেও সোমবারের পতাকা উত্তোলন অনুষ্ঠান বাধ্যতা মুলক । ফিলিপিনোরা পোশাক-আশাকে অত্যন্ত পরিচ্ছন্ন এক জাতী। কোন পোশাক ব্যবহারের পর পরিস্কার না করে সাধারণত দ্বিতীয়বার ব্যবহার করেনা। সোমবারে যখন পরিচ্ছন্ন জাতীয় পোশাকে সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গায় এবং ওয়াদাবদ্ধ হয়, তখন সেখানে এ পবিত্র অনুভূতি বিরাজ করে।
প্রতি সপ্তাহে জাতীয় কর্মসূচিতে দেশপ্রেম যে মজবুত হবে সে ব্যপারে সন্দেহ নেই। কিন্তু সন্দেহ হল আমার জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে। সেই ছাত্রজীবনে মাঝে মধ্যে গেয়েছি। আমাদের প্রাইমারি স্কুলের ছোট্ট মাঠে গলা ছেড়ে গাইতে শিখে ছিলাম সবচেয়ে প্রিয় সঙ্গীতটি। মাঠের দক্ষিন কোণায় একটি তালগাছ ছিল। অনেক সময় কোন শিক্ষক অনুপস্থিত থাকলে ক্লাসে কোলাহল এড়াতে আমাদের সেই তাল তলায় পাঠাতেন ধারাপাত পড়া বা আমার সোনার বাংলা গাইতে। এরপর বিজয় দিবস বা স্বাধীনতা দিবসে কোন অনুষ্ঠানে থাকলে হয়তো দলীয় ভাবে গেয়েছি। কিন্তু এখন কি আমার পুরোটা মনে আছে! সন্দেহ হতেই বিড়বিড় করে গাইতে শুরু করলাম_
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
চিরদিন তোমার আকাশ তোমার বাতাস__
কিছুদুর এগিয়ে গোল পাকিয়ে গেল।অনভ্যাসে স্মৃতিগুলো ভোঁতা হয়ে গেছে। আমি প্রবাসী মানুষ জাতীয় সঙ্গীত চর্চা নেই, কিন্তু আমার মনে হল আমার মত এই অবস্থা আমাদের দেশের হয়তো অনেক নাগরিকের। দীর্ঘ দিনের অনভ্যাসে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমাদের জাতীয় পোশাক কি! লুঙ্গি পাঞ্জাবী! না, পাঞ্জাবী তো পাকিস্তানের পোশাক এবং অনেকটাই ধর্মীয় পোশাক। মেয়েদের জাতীয় পোশাকও ও তো শাড়ী বা সালোয়ার কামিজ নয়, তাহলে আমাদের জাতীয় পোশাক কোনটি! কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসা করে দেখলাম তারাও এলোমেলো উত্তর দিচ্ছে। নিশ্চিত নয়। ইন্টারনেট ঘুরেও, উকিপিডিয়া ঘেঁটেও গ্রহণযোগ্য উত্তর পেলাম না। হয়তো আমাদের জাতীয় পোশাক আছে, আমি জানিনা বা আমার জানার সীমাবদ্ধতায় খুঁজে বের করতে পারিনি। সেই স্কুল জীবনেতো জাতীয় গাছ থেকে জাতীয় মাছ অনেক জাতীয় বিষয় মুখস্ত করেছিলাম। কিন্ত জাতীয় পোশাক পড়েছি বলে মনে পড়েনা।
একটি স্বাধীন দেশের সুদৃঢ় জাতীয় স্বত্বার জন্য জাতীয় সঙ্গীত অবশ্যই চর্চা থাকা উচিৎ, সেই সাথে নিজেদের জাতীয় পোশাক থাকলে মন্দ হয়না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×