somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ নামের অমানুষেরা

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মেয়ের আকিকার খবর শুনে এলাকার কসাই আসলেন খাসির ব্যবস্থা করার জন্য। সেই সাথে আশ্বস্ত করলেন, মাংস বানানো ভাগ বাটোয়ারা নিয়েও আমাকে ভাবতে হবেনা। আমি কিছুটা নিশ্চিন্ত। দীর্ঘ প্রবাস জীবনের সংসার বিহীন দিনপাতের কারনে দেশের বাজার ঘাটের দায়িত্ব এলে ঝামেলা মনে হয়, মাথা ব্যাথা শুরু হয়। বাজার থেকে ফিরলেই নিজের বোকামীর প্রমাণ উন্মুক্ত হয়। কিন্ত অধিকাংশ দোকানদার যদি কাস্টমার ঠোকানর আয়োজন করে বসে থাকেন তাহলে সেটাতো আমার বোকামি হতে পারে না। হতে পারে মানুষের প্রতি সরল বিশ্বাস। আর দীর্ঘ দিনের অভ্যাসেই এই বিশ্বাসের জন্ম।
যাই হোক কসাইয়ের সেই প্রস্তাবে গিন্নি বাধ সাধলো। নভেম্বরের মাঝামাঝি তাই বাইরে তেমন গরম নেই। রবিবারের বড় হাট বাড়ি থেকে বেশী দূরে নয়। শালা বাবু সাথে থাকবে এবং আকিকার আগপর্যন্ত খাসি আমার শশুরালয়েই ঘাস লতা পাতা খেয়ে জামাই আদরে দিনপাত করবে। আর সবচেয়ে বড় কথা হাটে অনেক খাসি দেখে পছন্দ মত একটি কেনা যাবে। অকাট্য যুক্তি। আমি আর না করতে পারলাম না।
সকালের নরম রোদে দুটো গরম ভাত খেয়ে হাটের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক বছর পর এমন কোলাহল হট্টগলের হাটে এসে খুব খারাপ লাগছে না। ছোট বেলায় অনেকবার এসেছি, এসেছি বাবার হাত ধরে। বাবা তাঁর পরিচিত দোকানে বসিয়ে রেখে বাজার সারতেন। যেন হাটের ভিড়ে হারিয়ে না যাই। বাবা দেখে যেতে পারেনি, তাঁর ছেলে এখন শুধু হাটের নয়, পৃথিবীর ভীড়েও হারায় না অথবা আকাশের তারা হয়ে তিনি আমার উপর ঠিকই নজর রাখেন যেন হারিয়ে না যাই!
ছাগলের বাজারে গিয়ে কোন ছাগল কিনবো বুঝতে পারছিনা। চুপচাপ দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি। আসে পাশে চলছে দালালদের আনাগোনা- দরকষাকষি। পাশেই দেখলাম একজন দুটো খাসি নিয়ে দাঁড়িয়ে আছে। একটি খাসি বেশ স্বাস্থ্যবান বড়সড়। খাসির মালিক বললেন এটা তার বাড়িতে পোষা খাসি। আমি তাকে বিশ্বাস করে অল্প কথায় খাসিটি কিনে শ্যালকের হাতে দিয়ে বাড়িতে ফিরলাম। গিন্নী ছাগলের ছবি দেখে ভীষণ খুশি। ভাবলাম এবার তাহলে ঠকায়নি।
সাতসকালে শশুর বাড়ির ফোন। বাড়িতে নেবার পর থেকে ছাগল নাকি কিছুই খায়নি। সেই চনমনে ভাবও নেই, একটু পর পর শুধু প্রসাব করছে। অনেকটা নেতিয়ে পড়েছে। তাড়াতাড়ি ডাক্তার দেখানো হলো। ডাক্তার বললেন, ভয়ের কিছু নেই। একটু বেশী দাম পাবার লোভে জোর করে পাইপ দিয়ে ছাগলের পেটে পানি ঢোকানো হয়েছে, এখন সেই পানিই বের হচ্ছে। সামান্য কিছু টাকার লোভে পাইপ দিয়ে ছাগলের পেটে পানি ঢোকানো হয়েছে, পানি ঢোকানর সময় ছাগলটি নিশ্চয় অনেক চিৎকার করেছে, লাফালাফি করেছে, কষ্ট পেয়েছে। বিষয়টি আমি নিতে পারছিলাম না। যে এমন জঘন্য কাজ করে সে আর যাই হোক সৃষ্টির সেরা জীব হতে পারেনা।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৫
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×