ইচ্ছেগুলোর কিচ্ছেগুলো
ইচ্ছেঘুড়ি ইচ্ছেঘুড়ি
ইচ্ছেগুলো নিয়ে কেনো করছো এতো ওড়াওড়ি
ইচ্ছেঘুড়ি ইচ্ছেঘুড়ি।
ইচ্ছেঘুড়ি যতোই তোমায় করছি আমি বারণ
স্বপ্নমেলায় ভাসছো ভেলায় দেখাও হাজার কারণ।
মনটাকে আজ বাহন করে করছো ঘোরাঘুরি।।
ইচ্ছেঘুড়ি ইচ্ছেঘুড়ি।
রঙধনুটার রঙিন ডানায় আমার ইচ্ছেগুলো
রঙের সাথে রঙ মিলিয়ে করছে খেলাধুলো
ইচ্ছে এবং কিচ্ছে মিলে করছে লুকোচুরি।
ইচ্ছেঘুড়ি ইচ্ছেঘুড়ি।
সবুজ জমিনে লাল পাড়, কপালে অস্তমিত সূর্য
তুমিতো ধীরে ধীরে বাংলাদেশ হয়ে ওঠছো, প্রিয়ন্তি!
তোমাকে ঘিরেই আমার যতো প্রত্যাশা আর ইচ্ছেগুলো ডানা মেলে স্বপ্ন পূরণের পথে।
তোমার ইচ্ছেগুলো কি আর সহজেই পূরণ হয় রাজা?
স্বপ্নগুলোতো ডানা মেলে উড়তেই থাকে; ইচ্ছেগুলোকে আর ছুঁতে পারেনা যেনো!
ঠিক ধরেছো, প্রিয়ন্তি!
ইচ্ছেগুলো পূরণ হতে হতে যেনো আর হয়না পূরণ।
আমার নাম স্বাধীনতা
মুক্তিযুদ্ধের ভেলায় চড়ে তোমাদের উপহার দিয়েছি বিজয়!
তোমরা পেয়েছো এক খন্ড মানচিত্র আর লাল-সবুজ পতাকা।
তারপরও হয়নি তোমাদের ইচ্ছেপূরণ?
না।
কেনো?
তোমরা যে উপঢৌকন আমাদের দিয়েছো, তার মান রাখতে পারিনি।
কেনো?
ওকে জিজ্ঞেস করো।
কাকে? ওই কালো পোশাকের .....?
জ্বি। আমি মোল্লা কাদের, মানিকগঞ্জের বানিয়াজুরিতে বাস
তোমরা আমাকে বদর বলে গাল দাও, আমি পুলকিতো বোধ করি
তোমরা আমাকে ঘাতক-দালাল বলো, তোমাদের রক্ত চুষেছি বলে
আমি গর্ববোধ করি; রক্ত আমার প্রিয় খাবার!
তোমাদের মিষ্টি স্বাদের রক্ত করেছি পান; এটাতো আমার বড় হুজুরের দান!
শকুনগুলো একাত্তরে রক্ত চুষেছে
এবার তারা ভিন্নরূপে মাঠে নেমেছে
বৈশাখের ওই মঞ্চ ওরা গুড়িয়ে দিয়েছে
মসজিদ এবং মন্দির-গির্জা উড়িয়ে দিয়েছে।
মতিন চাচার কিশোরী মেয়ে বিন্দির কথা মনে পড়ে রাজা?
ওইযে গতবার লালনে সেরা হলো বিন্দি!
খুউব মনে পড়ে! শুধু সংগীতে কেনো, লেখা-পড়ায়ও সেরা ছিলো সে
বড় মায়া-কাড়া মুখ, মায়াবতী বিন্দি!
বিন্দি এখন মৃত্যুর সাথে লড়ছে। কি বিভৎস সে দৃশ্য!
কেনো, কি হয়েছে বিন্দির?
ওদের পাড়ার বখাটে জামাল ওর মুখে এসিড ছুঁড়েছে
ঝলসে গেছে ওর কপাল-চোখ-মুখসহ সমস্ত শরীর। মায়াবতী বিন্দি এখন বিভৎস কাব্য!
শকুনগুলো আবার নেমে আসে বাংলার আঙ্গিনায়, ভিন্ননামে ভিন্নরূপে
এসিড ছুঁড়ে মারে বিন্দিদের মুখে
বিন্দিদের মুখে নয়, বাংলাদেশের মানচিত্রে।
পাঁচবছরের শিশুকে ধর্ষণ করে গলাটিপে হত্যা করে
কার্যত বাংলাদেশের টুটি চেপে হত্যা করতে চায়
ভুত তাড়ানোর নামে আগুনে পুড়িয়ে মারে চিলমারীর হাজেরাকে।
গাছে ঝুলিয়ে, লোহার রড ঢুকিয়ে নৃসংসভাবে খুন করে তরকারীর দোকানি হাতেম আলীকে।
আসলাম শেখের কাটা কব্জি নিয়ে উল্লাশ করে প্রকাশ্য রাজপথে
বদি মাতুব্বরের লালসার শিকার ফুলবানুকে জীবন্ত পাথর ছুঁড়ে মারে
কিশোর মানিকের পায়ের রগ কেটে পঙ্গু করে দেয়, মিছিলে না যাওয়ার অপরাধে।
আমি মির্জাপুরের বশির মৃধা, ইটের ভাটায় কাম করি
খাওন দিতে দেরী অইলে রাগের মাথায় হাসুরে তিন তালাক দেই
বিশ্বাস করেন আপনেরা, মন থিকা ওই কথা কই নাই
হারান মেম্বর আর কুটু মুন্সী আমার কথা বিশ্বাস না কইরা হাসুরে কাইড়া নিছে
সালিসে কইছে, হিল্লা দিয়া হাসুরে ঘরে তুলতে অইবো।
শকুনগুলো আবার আসে বাংলায়, ভিন্ননামে ভিন্নরূপে
ফিরোজার দেহ তেরো টুকরো করে ডোবায় ফেলে দিয়ে যায়
আবার আসে শকুনেরা আরো হিংস্র হয়ে-
সিলেটের মাজারে
ময়মনসিংয়ের সিনেমা হলে
রাজপথের জনসভায়, মিছিলে
রমনায় ছায়ানটের জলসায়
যশোরে উদীচীর আসরে
বিচারকের এজলাসে, আদালত পাড়ায়।
এভাবেই আর হয়না পূরণ আমার ইচ্ছেগুলো
এভাবেই আর হয়না মরণ সবার কিচ্ছেগুলো।
(আবৃত্তির জন্য একটি সমকালীন কবিতা)
রচনাঃ রফিকুল ইসলাম ফারুকী
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।