somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে সে (৩)

২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আর ঘর থেকে বেরোয়না মকু। বউ'র প্রেমে পাগল হয়ে তার আঁচল ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করতোনা তার। এমনকি দেলোয়ার, ইউসুফ, আবদালের মতো বন্ধুদের কথাও ভুলে গেলো সে। মাস ছয়েকের মধ্যে বাড়ির পরিবেশ অসহ্য হয়ে ওঠলো তার কাছে। বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়ে কাটলো কিছুদিন। বোহেমিয়ান জীবন যার, তারতো এক জায়গায় বেশিদিন চলেনা। দুয়েকদিনের মধ্যেই শোনা গেল, মকু মৃধা আবার বাড়ি থেকে উধাও।

এবার গিয়ে ওঠলো জাজিরা চরের অবস্থাপন্ন গৃহস্থ রুস্তম চাকলাদারের বাড়িতে। চাকলাদারের ছোট দুই ছেলে-মেয়ে পড়ানোর চাকরি নিলো সে। অর্থাৎ লজিং মাষ্টার। বড়মেয়ে ফুলবানুর দায়িত্ব ছিলো লজিং মাষ্টারের সেবা-যতœ করা। ফুলবানু নিজেও ক্লাশ ফাইভ পর্যন্ত লেখা-পড়া করে আর পড়তে পারেনি। সুযোগ পেয়ে লজিং মাষ্টারের কাছে যেতো লেখা-পড়া করতে। আসা যাওয়া করতে করতে ভালো লেগে যায় লজিং মাষ্টার মকুকে। মকুও ফিরিয়ে দেয়না ফুলবানুকে। গোপন রাখে প্রথম বউ মিতার কথা। ফুলবানুর সাথে প্রেম-পর্ব চালিয়ে যায় পুরোদমে। এ কান, সে কান হয়ে কথাটা চলে যায় ফুলবানুর বাবা রুস্তম চাকলাদারের কাছে। চাকলাদারও মকুকে পছন্দ করতেন। একদিন সন্ধ্যায় কাজী ডেকে বিয়ে পড়িয়ে দেয় মকু আর ফুলবানুর। বছর খানেক আরাম আয়েশে কাটে তার। ভুলে যায় মা আছিয়া খাতুন আর প্রথম বউ মিতার কথা। ফুলবানুই তার সব। আর কিছু মনে পড়েনা তার। শশুর-শাশুড়ি-শ্যালক-শ্যালিকা এই নিয়ে মকুর ভাবনা ঘুরপাক খায়। একদিন হঠাৎ মা’র জন্য মনটা কেমন কেমন করে। ব্যাস, আবার উধাও হয় অন্তস্বত্তা ফুলবানুকে ফেলে রেখে।

ছেলেকে ফিরে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে যান মা আছিয়ার। মকুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্নাকাটি করেন মা। অভিমানে মকুর সামনে আসেনা মিতা। একমাত্র সন্তান জরিকে বুকে নিয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদে সে। বাবা হওয়ার খুশিতে বউয়ের মাথায় হাত রাখে মকু। প্রতিজ্ঞা করে বউ সন্তান ফেলে আর কোথাও না যাবার। গোপন রাখে জাজিরার চরে ঘটে যাওয়ার ঘটনা। অভিমান ভাঙ্গে মিতার। মহাসুখে কেটে যায় তাদের কিছুদিন। মাস তিনেক পর আবারো উধাও হওয়ার ভুত তার কাঁধে চাপে।

এবার চলে যায় মুন্সিগঞ্জের এক ধানগোলায়। ধানগোলায় মহিলারা ধান সিদ্ধকরে, রোদে শুকায়, এরপর মেশিনে তুলে দেয় সেই ধান। সেখানে তার দায়িত্ব পড়ে মহিলারা কে, কি পরিমাণ ধান মেশিনে তোলে, কি পরিমাণ পারিশ্রমিক দিতে হবে, সেই হিসেব রাখার। সেখানে পরিচয় হয় রাহেলা নামের একজন যুবতী মহিলার সাথে। কিছুদিন চলে তাদের মন দেয়া-নেয়ার পালা। এরপর একদিন রাহেলাকে নিয়ে ফুরত করে উড়ে যায় মকু। রাহেলা যেন পায়ের নিচে মাটি পায়। রাহেলার সাথে মকু গড়ে তোলে সুখের সংসার। একটা ছোট্ট দোকান নিয়ে দর্জির কাজ করে সে। রাহেলাও তাকে সেলাইয়ের কাজে সাহায্য করে। কিছুদিন দর্জির কাজ করার পর আর ভালো লাগেনা তার। এক কাজে বেশিদিন স্থির থাকতে পারেনা সে। মাস ছয়েকের মধ্যে আবার রাহেলা-ধ্যান ভঙ্গ হয় মকুর। চলে আসে রাজধানী ঢাকায়।

মালিবাগের এক গার্মেন্টস-এ কাজ নেয় মকু। সেলাই কাজ যেহেতু আগেই জানা ছিলো; সুতরাং কাজের ক্ষেত্রে তার সুবিধাই হলো। কুষ্টিয়ার মর্জিনা আর তার টেবিল পাশাপাশি। কাজের ক্ষেত্রে মর্জিনা তার সিনিয়র হওয়াতে অনেক কিছুই শিখতেই পারছে সে। হাতে কলমে শেখানোর পাশাপাশি হাসি-ঠাট্টা, খুনসুটি থেকে শুরু করে চিমটি কিল-ঘুসি সবই চলে আড়ালে আবডালে।

(চলবে)
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×