কেমন হত?
০৫ ই জুলাই, ২০০৭ সকাল ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকেই লিখলাম, গরম গরম ব্লগে ছাইড়া দিলাম। কোনো কাটাছিড়া করি নাইক্কা এখনো। দেখেন কেমন হইছে।
কেমন হত?
কেমন হত? পালটে যদি দিতে পারতাম
পৃথিবীর এই মুখ
মুছে যদি দিতে পারতাম
দুখী মানুষের দুখ
পৃথিবীতে থাকতো শুধুই সুখের উপর সুখ।
কেমন হত? যদি পৃথিবীটা চলতো
শুধু হনহনিয়ে
সূর্য্যি মামা উঠতো যদি
পূর্ব দিকে
চাঁদের আলো হত যদি
হলদে ফিকে।
কেমন হত? যদি মরুভূমিতে
থাকতো ঠান্ডা বেজায়
মেরুভূমিতে রোদের জ্বালায়
টিকে থাকায় দায়
বাতাস তো নয় পাশ দিয়ে
যদি আগুন বয়ে যায়।
কেমন হত? যদি মানুষেরা আকাশেতে
ভেসে বেড়াত
পাখীরা সব পানির নিচে
খেলায় মত্ত হত
মতস্যকন্যা ডাঙ্গায় যদি
লুকোচুরি খেলত।
কেমন হত? যদি টাকা ফেলে মানুষেরা
নিত ছায়ার পিছু
বড়রা সব ভ্যা ভ্যা করে
কাদতো হয়ে শিশু
আম যদি হত কলা
কাঠাল হত লিচু।
এবার বলি আসল কথা
এমন যদি হত
স্বপ্ন নামের কল্পনা সব
বাস্তবিকই হত।
মরত নাতো কোন মানুষ
থাকতো জীবিত
পৃথিবীর এই মায়া ছেড়ে
কে আর তবে যেত?
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০০৭ সকাল ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৪

কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার...
...বাকিটুকু পড়ুনইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন...
...বাকিটুকু পড়ুন(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)
আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন