মধুর একটি অপার্থিব চুম্বনের জন্য
পুরোটা জীবন ধরে অপেক্ষায় থাকা।
সমুদ্রের জল মিনতি জানায়
মুক্তো বুকে নেওয়া ঝিনুককে আররণ খুলে নিতে,
আর বুনো ফুল তীব্র অপেক্ষায় থাকে ভ্রমনের গুঞ্জনের।
কোন এক পাগল করা রাতে,
আমি আমার জানালা খুলে দিয়ে
চাঁদকে নিমন্ত্রন জানাই।
তার মুখকে আমার মুখে চেপে ধরে বলি,
আমার অন্তরে প্রশ্বাস দাও।
বন্ধু তোমার ভাষার দরজা বন্ধ করো,
মেলে দাও প্রেমের জানালার
সবগুলো কপাট।
চাঁদ !
সে তো বরাবর দরজা রেখে,
ঐ জানালা দিয়েই আসে।
তোমার পাশে।
রুমির কবিতা অবলম্বনে।
এর আগে রুমির কবিতার ইংরেজী অনুবাদ এখানে দেওয়ায় কেউ অনুরোধ করেছিলেন বাংলাতে দেওয়ার জন্য। এই অধমের পক্ষে রুমির কবিতা, তাও আবার ইংরেজী থেকে বাংলা করা - এক কথায় অসম্ভব কাজ। তবু মুড আসায় অসম্ভব একটা ট্রাই নিলাম। বেশি ভালো হয় নি জানি, তবু লেখার সময়টা উপভোগ করেছি। এই তো ঢের।
মূল ইংরেজীটি এখানে: Click This Link
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



