somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নবকবি
নারী, জগতের সকল অনাসৃষ্টির উৎস...

উপসংহার (রিপোস্ট)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ফাগুনের আগুন বনে-
জনহীন মনের ময়দানে
তোমার স্ববিরোধীতার কথা কই!
তুমি এখন ক্ষমতাসীন, আমি ভিন্নমতের সই!
আজ ফাগুনের রাঙা দিনে-
তুমি মনের ময়দানের মহাসমাবেশে এসে
আমায় ঘোষণা দিলে অবাঞ্ছিত, তুড়ি দিয়ে হেসে।
তোমার আমার পথ করলে পৃথক, ঘোষণা দিয়ে
আমি হলাম বহিস্কৃত, তোমার থেকে প্রিয়ে।
তোমার সাথে হয়নি বলে আমার সহমত
কৌশলে কি তাই আমারে করলে আহত,
ছিড়ে দিলে দোহের মাঝে ছিল যা মায়ার জাল
আমার বুকের রক্তে তোমার মসনদ হল লাল।
আজ বসন্তের সমীরণে-
চাই যে তোমার ক্ষমতার অবসান
তোমার বেদীজুড়ে করলে জারি, নিষেধাজ্ঞার বাণ!
নিষেধাজ্ঞা মানব না আর, মানবনা’ক শোষণ
চলবেনা আর ভিন্নমতের পরে দলন, অপশাসন।
তোমার চোখে চেয়ে বলব এসব, সাহস আমার কই
তাই পরাজয়ের গ্লানি নিয়ে লুকিয়ে বেড়াই সই!
নাই জনমত, জনবল আমার, নাই সমর্থনের বাড়াবাড়ি
বহিস্কৃত আমার পরে কিসের এত কড়াকড়ি
কিসের তোমার শঙ্কা?
আমি অক্ষম পুনুরুদ্ধারে তোমার বেদীলঙ্কা!
তবু আর রবনা তোমায় ছেড়ে স্বেচ্ছা নির্বাসনে
আমার দাবি মানতে হবে আজকে রণাঙ্গনে,
তোমার তরে আত্মাহুতি, আমরণ অনশন
চাই সুদৃষ্টি তোমার, মহারাণীর কৃপা পণ।
আজকে লড়াই রাজ্যহারার, রাজ্যপালের সনে
বইবে ধারা রক্তারক্তির মনের বৃন্দাবনে,
তুমিই জানি জিতবে প্রিয় অবশেষে
বীরের বাহু থমকে যাবে তোমার কাছে এসে।
তোমায় হারিয়ে বিজয়ী হব, সে বীর যে আমি নই
আমি কেবল বিদ্রোহী এক, ভিন্নমতের সই।
তোমার মতে আমার মতে হয়না বলেই মিল
আমি ছুতে পারিনা’ক তোমার শীতল দিল,
বিদ্রোহের শাস্তি নিয়ে একলা ধুকে ধুকে
ফাগুনে আজ মরব প্রিয়া তোমার সমুখে।
সে মৃত্যু তোমার রাজ্যভার কাপাবে না এতটুকু
শোষিত জনতা আমায় নিয়ে হবেনা উৎসুক!
আমার জন্যে হবে না স্মরণসভা,
তোমার স্বৈরতন্ত্রের অবসানের দাবিতে -
হবেনা কোন বিশৃঙ্খলা, হইচই।
কারণ, আমি ছিলাম তোমার ভিন্নমতের সই!

ঢাকা, ১২.০২.২০১২
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুন, ২০২৬ ভোর ৪:০০

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?



বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

×