১৯৯৮। দিনটি মনে নেই। তখন ষষ্ঠ শ্রেণিতে পড়ি। স্কুলের পিকনিকে কুষ্টিয়ার রবীন্দ্র কুঠি যাচ্ছি। বাসে হঠাৎ বেজে উঠল মাইক। ‘দুখিনী দুঃখ করো না।’ তখন ভাল লাগেনি গানটা। এর সুর, কথা কিছুই না।
২০০০ সালে ফিলিংসের জেমসকে নিয়ে আমার পাগলামির শুরু। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে জেমসের গান আর গায়কীর পক্ষে বন্ধুদের সঙ্গে কত তর্ক আর মনোমালিন্য হয়েছে তার হিসেব নেই। এমনকি আমার পরমপ্রিয় সাইকেলের পেছনে নিজের নাম না লিখে জেমস লিখেছিলাম।
২০০১ এ একবার আমার ছোট্ট শহর বাজবাড়ীতে জেমস আসছে শুনে সেকি উম্মাদনা আর ক্ষণগণনা। শেষ পর্যন্ত জেমস আসেননি।
জেমসের দ্বিতীয় বিয়ের খবরে খুব কষ্ট পেয়েছিলাম। তখন থেকে ব্যক্তি জেমস আমার কাছে মূল্যহীন। তবে শিল্পী জেমস আমার কাছে একক এবং অদ্বিতীয়।
এরপর কলেজ বিশ্ববিদ্যালয় পেরিয়ে কর্মজীবনে এলেও জেমস এখনো ততোধিক প্রিয়। জাহাঙ্গীরনগরের মীর মশাররফ হোসেন হলে আমার টানা দীর্ঘ করিডরের একজন বাসিন্দাকেও খুঁজে পাওয়া ভার, আমার বেসুরো কন্ঠে সময়-অসময়ে যিনি জেমসের গান শোনেননি। ইদানিংকালে তার তেমন ভালো গান না থাকলেও, ভালোবাসাটা আমার তেমনই আছে।
স্কুল পেরিয়ে ২০০৩ সালে কলেজে ভর্তি হতে ঢাকায় এলাম। এরপর থেকে জেমসের গান গাওয়া বা শোনা হয়নি এমন একটা দিনও আসেনি আমার।
জন্মদিনে জেমসকে অসীম শুভকামনা।
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।