somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম নাকি বিজ্ঞানঃ 'নেই কাজ তো খই ভাজ' প্রজাতির চিরন্তন বিতর্ক

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

****ধর্ম নাকি বিজ্ঞান?***
ফেবু এবং ব্লগের কতিপয় আঁতেলের জন্য ইহা একটি 'হট টপিক।'

ধর্ম মানুষের আগমন এবং গন্তব্যের একটি নির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করে, মানবজাতির অস্তিত্বের উদ্দেশ্যকে সুসংজ্ঞায়িত করে, আমাদেরকে বেঁচে থাকার একটি লক্ষ্য প্রদান করে। উচিত এবং অনুচিত, ন্যায় এবং অন্যায়ের মাঝে পার্থক্য সৃষ্টি করে। একটি formal approach এর মাধ্যমে মূল্যবোধ এবং করণীয়সমূহকে তাড়িত করে। ধর্ম মানুষকে আশার বাণী শোনায়। ধর্মীয় বিশ্বাস যুগ যুগ ধরে মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরনা যুগিয়ে গেছে। আপনি নাস্তিক হতে পারেন, বেশ তো। কিন্তু অন্যের ধর্মীয় বিশ্বাস নিয়ে কটাক্ষ করার অধিকার আপনার নেই। ধরুন, আমি যদি আপনাকে বলি- আপনার মা আসলে আপনাকে পেটে ধরেন নি... কিংবা যদি বলি- আপনি আপনার মায়ের অবৈধ সন্তান। তাহলে আপনার কেমন লাগবে? নিশ্চই খারাপ লাগবে! কারণ, আমি আপনার আজন্ম লালিত বিশ্বাসকে, ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করেছি। আর আপনি? আপনি কোটি কোটি মানুষের বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করছেন। নিজেকে তাদের চেয়ে উত্তম ভাবছেন? জেনে রাখুন, আপনি নিকৃষ্ট! আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, তখন মানুষ আপনার শরীর থেকে একধরণের মহাজাগতিক দূর্গন্ধ পাবে! খানিকক্ষণ আগে সঙ্গম শেষ করে ডাস্টবিন থেকে আবর্জনা গলাধঃকরণ করে আসা রাস্তার কুকুর সে দূর্গন্ধে বমি করে দেবে।

বিজ্ঞান মানুষের অনুসন্ধিৎসা, প্রকৃতির অসীম রহস্য উন্মোচনের নিরলস প্রচেষ্টা, মহাবিশ্বের মহা সৌন্দর্যকে বৌদ্ধিক দৃষ্টিভঙ্গি থেকে অবলোকন করার দুঃসাহস। বিজ্ঞান সবকিছুর ব্যাখ্যা খুঁজে বেড়ায়, চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা না করে এটি আপনাকে কোন সমাধান দেবে না। বিজ্ঞান যদি মিথ্যেই হত তাহলে আজ আপনি ফেসবুকে বসে এই লেখাটি পড়তে পারতেন না। বিজ্ঞানবিদ্বেষীরা বরাবরই ডারউইনের বিবর্তনবাদকে নিয়ে ঠাট্টা-তামাশা করে, আর কিছুক্ষণ পরই পকেট থেকে বিজ্ঞানেরই আবিষ্কার করা মোবাইল ফোন বের করে কথা বলে, ঘর থেকে বেরিয়ে নিউটনের তৃতীয় সূত্রের ওপর উদ্ভাবিত যানবাহনে ঝুলে ঝুলে অফিস কিংবা বিশ্ববিদ্যালয়ে যায়। এরা হল আরেক আজব চিড়িয়া!

বিতর্ক করার এবং কটাক্ষ করার হাজারও বিষয় আছে। ন্যায় এবং অন্যায় নিয়ে কথা বলুন না! দুর্নীতি, হত্যা, সন্ত্রাস, ধর্ষণ... বাংলাদেশে কত কত সমস্যা। সেসব নিয়েই লিখুন। ও হ্যা, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। সুতরাং, আপনারা যে ইস্যু নিয়েই কথা বলেন না কেন সেখানেই 'ধর্ম' এবং 'ধর্মদ্রোহীতা' ঢুকিয়ে বসে থাকবেন!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×