somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনন্য সাধারণ হুমায়ূন!

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অতি সাধারণ একটি দৃশ্যপটকে অবলম্বন করে একজন পাঠককে পৃষ্ঠার পর পৃষ্ঠা মন্ত্রমুগ্ধ করে রাখার ক্ষমতা সব লেখকের থাকে না। যারা পাঠককে মন্ত্রমুগ্ধ করতে চেয়েছিলেন, তারা সবাই অ্যাডভেঞ্চার কিংবা রহস্য উপন্যাসেই আশ্রয় নিয়েছেন। আর যারা সাদামাটা একটি গল্পকে বেছে নিতে চেয়েছিলেন, তারা শেষপর্যন্ত একটি অখাদ্য রচনা করতে সমর্থ হয়েছিলেন। কিন্তু হুমায়ূন আহমেদ এমনি একজন লেখক যিনি সাদামাটা চরিত্রকে অবলম্বন করেও লিখে ফেলতে পারতেন প্রাণবন্ত সব উপন্যাস। উঠতি বয়সী ফেসবুকার, গেমারসহ বই বিমুখ প্রজন্ম সেসব বই এক নিঃশ্বাসে পড়ে ফেলতো। ছোট ছোট বাক্যে হাস্যরসের ভেতর দিয়ে তিনি অনবদ্য স্যাটায়ার লিখে ফেলতেন; শুধু নায়ক-নায়িকার মাঝে আটকে না থেকে কাজের বুয়া, গাড়ির ড্রাইভার পর্যন্ত প্রত্যেকটি চরিত্রকে সাবলীলভাবে মূর্ত করে তুলতেন। আপনি তাঁর লেখায় নিছক রসিকতাও খুঁজে পাবেন, আবার গাম্ভীর্যপূর্ণ তত্ত্বকথাও খুঁজে পাবেন। এরকম Multi-dimensional কিংবা Multi-layered উপন্যাস ক’জন লিখতে পারেন? কিন্তু তিনি পেরেছিলেন, কারণ তিনি হুমায়ূন আহমেদ।

হুমায়ূন আহমেদের ‘মিসির আলী’ আমার সবচেয়ে প্রিয় চরিত্র। এটি যে শুধুই মিসির আলীর যুক্তিবাদী মানসিকতার কারণে, সেটি কিন্তু নয়। এটি লেখকের duality বা দ্বৈততার কারণে।

এই সিরিজের উপন্যাসগুলো পড়তে পড়তে আপনার কখনো মনে হবে পুরো ঘটনাটির আসলে যৌক্তিক ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে, মিসির আলী বিজয় হচ্ছেন, বিজ্ঞানমনস্কতা এবং যুক্তিবাদী মানসিকতাই সঠিক। লেখক বৌদ্ধিক দৃষ্টিভঙ্গির পক্ষেই আছেন।

কিন্তু ঠিক একটু পরই আপনার মনে হবে- পুরো ঘটনাটি আসলেই অলৌকিক, এর কোন যৌক্তিক ব্যাখা নেই, মিসির আলী হেরে যাচ্ছেন, যুক্তিবাদী মানসিকতার পরাজয় ঘটছে। লেখক অলৌকিকত্বকেই বিজয়ী করছেন।

মিসির আলী আসলে কোন উপসংহার টানে না। অলৌকিকত্ব এবং বিজ্ঞানমনস্কতার ভেতরে কোনটিকেই বিজয়ী করে না। এখানেই হুমায়ূন আহমেদের স্বার্থকতা। সম্পূর্ণ ভিন্ন দু’টি দর্শনের মাঝে সংঘর্ষ সৃষ্টি করে, পাঠকের মনস্তাত্ত্বিক দ্বন্দকে প্রজ্জলিত করে লেখক একটি অপূর্ব খেলা খেলেন। এই আলো-ছায়ার খেলা খেলার ক্ষমতাও সব লেখক রাখেন না। হূমায়ুন আহমেদ রাখতেন। মানব মন খুব বিচিত্র। এটি অনিশ্চয়তার ভেতরে, সন্দেহ ও সম্ভাবনার দোলাচলে ঘুরপাক খেতে ভালোবাসে। কিন্তু যখনই সে চূড়ান্ত সত্য আবিষ্কার করে ফেলে, তখনই তার আগ্রহের পরিসমাপ্তি ঘটে। হুমায়ূন আহমেদের মত খুব বড় মাপের লেখকরা তাই চূড়ান্ত সত্যকে ধরে পাঠকের হাতে তুলে দিতেন না।
সমালোচকরা বলেন, হুমায়ূন আহমেদের খুব সাম্প্রতিক লেখাগুলো ‘অন্তঃসারশূন্য।‘ তাঁরা ভুলে যান ‘অন্তঃসারশূন্যতা’ খুব আপেক্ষিক একটা ব্যাপার। তাঁরা প্রত্যাশা করেন, প্রত্যেকটি বইতেই একখানা মহা গুরুত্বপূর্ণ ম্যাসেজ থাকতে হবে, সমাজ গঠনে তার উল্লেখযোগ্য ভূমিকা থাকতে হবে ইত্যাদি। তাঁরা ভুলে যান- যেই কমবয়েসী ছেলেটি চুল স্পাইক করে, হেডফোন কানে গুঁজে, গুনগুনিয়ে জাস্টিন বিবারের গান গাইতে গাইতে ক্যাম্পাসমুখী হয়, আড্ডার ঝড় তোলে, সারাদিন মোবাইল, ফেসবুকিং কিংবা গেমিং-এ মত্ত থাকে; কিংবা যে মেয়েটি পার্সোনা থেকে নতুন হেয়ার স্টাইল করিয়ে এসে বান্ধবীদের সামনে চিৎকার করে নিজের চুলের প্রশংসা করতে থাকে, দশ দোকান ঘুরে স্টাইলিশ একটি নতুন পোশাক কিনে আনে- তাদের অগোছালো, অতিপ্রাযুক্তিক শোবার ঘর কিংবা পড়ার ঘরে আপনি রবী ঠাকুর, শরৎচন্দ্র, কিংবা বঙ্কিমচন্দ্র খুঁজে পাবেন না; খুঁজে পাবেন হুমায়ূনকে।

এখানেই হুমায়ূন আহমেদের সার্থকতা। এখানেই তাঁর অনন্যতা।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×