somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুরতাদ মাওলানা!

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রূপপুর গ্রামের জামে মসজিদের ইমাম মাওলানা বশির খাঁ চুপচাপ দাঁড়িতে হাত বোলাচ্ছেন। তাঁর উঠোন জুড়ে অজস্র মানুষের একটা জটলা গোল হয়ে ঘিরে আছে তাঁকে। তিনি যে চেয়ারটিতে বসেছেন সেটিতে কোন আরাম নেই, এক ধরণের অস্বস্তি বোধ হচ্ছে। এই মুহূর্তে কাউকে চেয়ার পাল্টাতে বলাটাও ঠিক হবে না। গুরুত্বপূর্ণ একটা সালিশ বসেছে, বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি নিজেই। সালিশের বিষয়বস্তু জমি-জমা সংক্রান্ত। গ্রামের অবস্থাসম্পন্ন দুই পরিবারের মধ্যে জমি-জমার মালিকানা বিষয়ক বড় ধরনের গোলযোগ হয়েছে, সেটাই মিটমাট হবে আজ। দুই পরিবারের কর্তা ব্যক্তি যথাক্রমে- সোবহান আলী এবং কাদের ব্যাপারি। সোবহান আলী নাকি ইতোমধ্যে কাদের ব্যাপারির বাড়িতে হামলাও করেছে। ব্যাপারখানা বেশ জটিল হয়ে গেছে, কোর্ট-কাছারির মাধ্যমে নিষ্পত্তি করতে পারলেই ভালো হত। কিন্তু গ্রামের অল্পশিক্ষিত মানুষ, সালিশেই তাদের সন্তুষ্টি।

তাঁর চারপাশে আরো দু’চারজন হুজুর বসে আছেন। সামনের দিকে দু’পাশের দু’টো চেয়ারে বসেছেন সোবহান আলী এবং কাদের ব্যাপারি। সময় নষ্ট করা ঠিক হবে না। সালিশ শুরু করতে হবে। মানুষ অপেক্ষা করছে।
বশির খাঁ কাশি দিয়ে কথা শুরু করলেন- “সোবহান আলী, আপনার বক্তব্য পেশ করেন।“

সোবহান আলী শুরুতে বিসমিল্লাহ পড়লেন। তারপর বক্তব্য শুরু করলেন।–
“জনাব, আমার প্রতিবেশী কাদের ব্যাপারি পাঁচ ওয়াক্ত নামায পড়ে না। সারাদিন সে বিবিধ প্রকারের বিদ’আত কাজ-কারবারে লিপ্ত থাকে। লোকমুখে শুনি, সে নাকি আল্লাহ-খোদা মানে না। ছিঃ ছিঃ! এইরকম একজন কাফেরের শাস্তি হওয়া উচিৎ।“

কাদের ব্যাপারি হঠাৎ ক্ষেপে গেলো-
“হই মিয়া! ফালতু কথা বলেন! উপস্থিত আলেমগণ এর বিচার করেন। সোবহান মিয়া নিজেই একজন কাফের। তাঁর দোকানে অশ্লীল, বেগানা নারীর ছবি পাওয়া যায়। তারে আমি কোনদিনই জুম্মাবারে মসজিদে দেখি নাই। দুনিয়ার যত বেদ’আত কাজ কারবার আছে, সেইগুলা সেই বেশি করে। আপনি পারলে এখানে উপস্থিত মানুষগোরে জিগাইতে পারেন।“

মাওলানা বশির খাঁ বেশ বিরক্ত হলেন। তিনি বললেন- “দ্যাখেন ভাই, আমরা এখানে বিচার করতে আসছি জমি-জমা নিয়া। পুকুর পাড়ের জমিখানার আসল মালিক কে, আমরা সেইটা নিয়ে কথা বলব। আর তাছাড়া, গতকাল রাইতে যে মাইর-পিট খানা হয়েছে, সেইটা নিয়া কথা হবে। আপনারা এখানে আল্লাহ-খোদা, নামায-রোজা নিয়া আসছেন ক্যান! সেইগুলা নিয়া পরেও আলোচনা হতে পারে। এখন কাজের কথায় আসেন! বলেন সোবহান আলী, আপনি যে জমির মালিক তার প্রমাণ কি?”
সোবহান আলী জোর গলায় ঘোষণা করলেন- “আমিই পুকুর পাড়ের দুই বিঘা জমির মালিক। কারণ আমি পাঁচ ওয়াক্ত নামায পড়ি। রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি...”
কাদের ব্যাপারি তাঁকে থামিয়ে দিয়ে বললেন, “নাউজুবিল্লাহ! এত্ত বড় মিছা কথা ক্যামনে কইলেন। খোদা তায়ালা সাক্ষী আছেন। এই জমির মালিক আমি। কারণ, আমি সারাদিন-রাইত নফল ইবাদতে মশগুল থাকি। আপনার মত কাফের-মুরতাদ এই জমির মালিক হইতে পারেন না।“ কাদের ব্যাপারির সমর্থকগণ হই হই করে তাঁকে সমর্থন যোগাতে থাকে।

দুই পক্ষ হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়ল।
মাওলানা বশির খাঁ পড়লেন মহা বিপাকে। এইভাবে তো সালিশ চলতে পারে না। তিনি উভয় পক্ষকে শান্ত হবার নির্দেশ দিলেন।

“ভাইসব, আপনারা একটা ব্যাপার বুঝতে পারতেছেন না। এইখানে কে নামায পড়ে, কে পড়ে না, কে কাফের, কে কাফের না... এইসব নিয়া কথা হইতাছে না। কথা হইতাছে জমি নিয়া। আবারও বলি, কথা হইতাছে জমি নিয়া। আপনারা দলিল-দস্তাবেজ নিয়া আইসা প্রমাণ করেন যে, জমির মালিক আপনাদের মধ্যে কে। আর কালকের মাইর-পিট এবং লুটপাটের ঘটনার সাক্ষী কারা কারা আছেন, তাদের নিয়া আসেন। সাক্ষ্য-প্রমাণ দেইখা বিচার করব। হুদাই আল্লাহ-খোদার পিছনে লাগছেন ক্যান।“
এই কথা শুনে জনতা নীরব হয়ে গেলো। কুতকুতে চোখে সবাই মাওলানা বশির খাঁকে দেখছে। বশির খা’র ব্যাপারটা খুব ভালো ঠেকছে না।

সোবহান আলী হঠাৎ রেগে গিয়ে বললেন- “হুজুর, তারমানে আপনি বলতে চাইতেছেন নামাজ-রোজা এইখানে বিষয় না? এত বড় গুনাহের কথা আফনে বলতে পারলেন। আফনে তো মুরতাদ। এই সালিশ মানি না!” বেশ কিছু মানুষ চিৎকার করে তাঁকে সমর্থন যোগাতে থাকে।

তার কথায় সায় দিয়ে কাদের ব্যাপারি উঠে দাঁড়িয়ে দ্বিগুণ জোরে ঘোষণা করলেন- “মাওলানা বশির খাঁ, আল্লাহ পাক আপনার ওপর বেজার হয়েছেন। আফনে খোদার সাথে বেঈমানি করেছেন, রসূলের সাথে বেঈমানি করেছেন! এজন্যই তো বলি, আফনে গতকাল এশার নামাজ পড়ান নাই কেন! আফনে কাফের! আফনে মুরতাদ!”
উপস্থিত জনতা ক্ষোভে ফেটে পড়ল।

সোবহান আলী চিৎকার করে বলতে লাগলেন- “ইনার সালিশ মানি না। ইনার পেছনে আর নামাযও পড়ব না। এই মুরতাদ মাওলানারে দোর্‌রা মাইরা আজকেই গেরাম ছাড়া করন লাগবো।“
জনতা আবারও চরম আক্রোশে হই হই করে উঠলো- “ হ হ, গেরাম ছাড়া করন লাগবো, গেরাম ছাড়া করন লাগবো।“
সবাই ধীরে ধীরে বশির খাঁর দিকে এগিয়ে আসতে থাকে।

মাওলানা বশির খাঁর শিরদাঁড়া দিয়ে ভয়ের স্রোত বয়ে যাচ্ছে। তিনি মনে মনে আল্লাহকে স্মরণ করতে লাগলেন। হঠাৎ খেয়াল করলেন, কেউ তাঁকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলো। মাওলানা সাহেব চেয়ার থেকে মুখ থুবড়ে পড়ে গেলেন। “কাফের মাওলানা! মুরতাদ মাওলানা!” বলতে বলতে মানুষ তাঁর দিকে ছুটে আসতে থাকে। মাওলানা বশির খাঁ গায়ের অগণিত পায়ের চাপ অনুভব করছেন। কেউ একজন প্রচন্ড বেগে তাঁর তলপেটে লাথি ছুড়লো। বশির খাঁ ব্যথায় মুখ বিকৃত করে ফেললেন। শরীরের সবটুকু শক্তি দিয়ে চিৎকার করে উঠলেন- “ভাই, আমি কাফের না। আমি কাফের না। আমি আল্লাহ-খোদা মানি। আমারে আল্লাহর ওয়াস্তে ছাইড়া দ্যান।“ কিন্তু কেউ তাঁর সে কথা শুনতে পেলো না।
বশির খাঁর দৃষ্টি অস্পষ্ট হতে শুরু করল। জিভে গলা বেয়ে উঠে আসা রক্তের নোনতা স্বাদ অনুভব করতে থাকেন।

প্রচন্ড ব্যথায়, যন্ত্রনায় মাওলানা বশির খাঁ মূর্চ্ছা গেলেন।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×