গল্পটি পুরোপুরি কাল্পনিক এবং শতভাগ রাজনীতিমুক্ত।
অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্সেলোনা বনাম রিয়েল মাদ্রিদের মধ্যকার ম্যাচটি। আরেকটি 'এল ক্লাসিকো' দেখার সুযোগ পেতে যাচ্ছে ফুটবল বিশ্ব। এরইমধ্যে হঠাৎ করেই বার্সেলোনা ঘোষণা করে বসল, ম্যাচটিতে রেফারির ভূমিকা পালন করবেন বার্সেলোনার ম্যানেজার জেরার্ডো মার্টিনো! তিনি ঘোষণা দিয়েছেন, এই ৫১-৫২ বছর বয়সেও তিনি প্রচুর দৌড়ঝাপ করার ক্ষমতা রাখেন, এবং আসন্ন এল ক্লাসিকোতে সফলভাবে রেফারির দায়িত্ব পালনে সক্ষম! শুধু কি তাই? ম্যাচে লাইনস্-ম্যানের ভূমিকাও পালন করবেন বার্সেলোনারই কয়েকজন কর্মকর্তা।
রিয়েল মাদ্রিদ বেঁকে বসল। তারা নিরপেক্ষ রেফারি এবং লাইনস্-ম্যান না হলে খেলবেন না। কিন্তু বার্সেলোনার ম্যানেজার মার্টিনো শেষপর্যন্ত বিভিন্ন পক্ষকে রাজি করিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করে ফেললেন। আসন্ন এল ক্লাসিকোতে তিনিই থাকছেন রেফারি, তার সতীর্থগণ থাকছেন লাইনস্-ম্যান।
অবশেষে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিলো রিয়াল মাদ্রিদ। নিরপেক্ষ রেফারি না থাকায় তাদের এই সিদ্ধান্ত।
সবাই ধরেই নিয়েছিলো ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে না। খেলাটা দু'দলেই হয়। যেহেতু এক দল মাঠে নেই, সেহেতু খেলা কি করে হয়?
কিন্তু ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে 'এল ক্লাসিকো' অনুষ্ঠিত হল। ১১ জন খেলোয়াড় নিয়ে মাঠে নেমে পড়ল বার্সা বাহিনী। রিয়ালের ফাঁকা গোলবারে পুরো ৯০ মিনিট জুড়ে ইচ্ছেমত পেনাল্টি শুট আউট করলেন মেসি-নেইমারের মত তারকারা।
রিয়েলশূন্য এল ক্লাসিকো জিতে নিলো বার্সেলোনা।
বার্সেলোনা দলের একজন সমর্থক আমি। সবসময় বার্সেলোনার পক্ষেই ছিলাম। কিন্তু বার্সেনোলার এই বিজয় কি আমার মেনে নেয়া উচিৎ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


