somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাহিদ০৯
আসল নাম নাহিদ হোসেন, ব্লগ যেহেতু সীমিত তাই আমাকে নক করতে পারেন এই ঠিকানায়: about.me/nahidh

ভোটের সময় অংক কি মিথ্যে হয়ে যায়?

১০ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটকাল থেকেই বিশ্বাস করে এসেছি পৃথিবীতে যা কিছু ঘটে তা অংক মেনেই চলে। সব কিছু মিথ্যা হলেও অংক কখনো মিথ্যা হয়না। যারা অন্ততঃ বিজ্ঞানমনস্ক হিসেবে বড় হয়েছি, জাফর ইকবাল কে পড়ে পড়ে বড় হয়েছি তারা এই অংক সত্য কে বিশ্বাস করেই বড় হয়েছি।



কিন্তু ভোট আসলে কেন জানি অংক টংক আর কাজ করে না। অংকের ভেতরে ভুত ঢুকে পড়ে। সমীকরণ মেলে না। এমনকি বড় বড় গণিতবিদরাও সাধারন অংকে ভুল করে বসে।

আজ দুপুরের খবর প্রথম আলোতে দেখলাম একটা কেন্দ্রে মাত্র ৪ টা ভোট পড়েছে। এরাই হয়তো সেই কেন্দ্রের ফলাফল হিসেবে ১০-১৫ হাজার ভোট এর কথা ফলাও করে প্রচার করবে সন্ধ্যা বেলায়। সিটি নির্বাচনেও দেখলাম দুপুর পর্যন্ত ৪-৫ টা ভোট, বিকেলেই সেটা দম বিশ হাজারে ঠেকেছে।

কিন্তু নূন্যতম অংকেও কি এরকম কিছু মেলে? একটা ভোট দিতে যে সময় লাগবে সে পরিমান সময় ও দরকার এরকম সংখ্যায় ভোট আসতে। অথচ অনলাইন মিডিয়া থেকে শুরু করে মেইনস্ট্রিম মিডিয়া পর্যন্ত এই সংখ্যার গড়মিল বিনা দ্বিধায় প্রচার করে।

আমার এলাকায় ২০১৪ সালের ভোটের একটা সংখ্যা গত পরিসংখ্যান তুলে ধরেছিলাম। আমার বাড়ির পাশের কেন্দ্র হওয়ায় আমার দেখা ছিলো সারাদিন ই। ভোটের সংখ্যা, কেন্দ্র এর বুথ এর সাথে সময় এর গুন করে দেখিয়ে দিয়েছিলাম যে এত পরিমান ভোট কাস্ট হতে যে পরিমান সময় এবং লাইন এ ভীড় দরকার তা কখনোই বাস্তব না। এর পরে সেই পোস্ট এর দরুন ৩ জন কল করে সরিয়ে নেওয়ার জন্য বলেছিলো।

এরকম গানিতিক কোন পরিসংখ্যান কি কোন মিডিয়াই কি প্রকাশ করতে পারে না? দুপুরের ভোট কম, বিকেলেই সারাদিনের সমান ভোট পড়া কি করে সম্ভব সেটা কি অংক করে দেখা খুবই কঠিন কিছু?
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪৮
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×