... আজ ১১ ফেব্রুয়ারি। দেখতে দেখতে ৭৩২ টা দিন কেটে গেল। কিন্তু এখন ও ৪৮ ঘন্টা পার হল না। হয়ত ৩৬৬ দিন পর অনেকের মনে পড়েছে আজ একটা বিশেষ। যারা নিয়মিত ব্লগ ঘাটাঘাটি করেন , কেবল হয়ত তারাই এই কাউন্ট ডাউন্টটা নিয়মিত দেখেছেন। আর বাকিরা হয়ত ৩৬৬ দিনে একবার আর আজ ৭৩২ দিনে একবার মনে করেছেন সেই নৃসংস ঘটনা। এটা অবশ্য স্বাভাবিক...
... যাই হোক, আমরা এই ৭৩২ দিনে ৩২ দিন ও জানতে চাইনি মেঘ কেমন আছে, সে কার কাছে, সে কি চায়, তার বাবা মার অপরাধ কি ছিল বা খুনিরা এখন কোথায় বা বিচারের কি অবস্থা???
যে দেশে ২ দিনের মধ্যে সোহেলের মত ডাকাত কে গ্রেফতার করে ১৬০০ কোটি টাকা উদ্ধার করা যায়, যে দেশে হলমার্ক এর তানভীরের মত প্রভাবশালীদের ধরা যায়, সেই দেশে ৪৮ ঘন্টা না... ৪৮ দিনে না ... ২৪ মাসে ও মাসে ও খুনি কে গ্রেফতার করতে পারে না, হয়ত ৪৮ মাসে ও পারবে না ...
৩৬৬ দিন আগে এই দিনে এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আজ ৭৩২ দিনে আবার দিলাম, হয়তবা বেচে থাকলে ১০৯৮,১৪৬৪, ১৮৩০ দিন পর ও এমনই চলতে থাকবে। কারন আমাদের দৌড়টা ঠিক এই পর্যন্তই ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


