... বেশ কয়েকদিন পার হয়ে গেলে ও মালয়েশিয়ান বিমান টা উদ্ধার করা যায় নি। এজন্য কিছু পদ্ধতি ব্যবহার করে আমরা চেষ্টা করে দেখতে পারি...
১) চুম্বক পদ্ধতিঃ এনিমেটেড মুভির মত বড় বড় চুম্বক ব্যবহার করে বিমান কে আমরা খুজতে পারি। এতে করে বিমানের সকল পার্স সহ যাত্রী , ক্রুদের খুজে বের করা যাবে।
২) চাউল পড়াঃ হারানো জিনিস বের করার দেশের সবচেয়ে প্রচলিত আর পুরাতন পদ্ধতি এটি। চাউল পড়া দেওয়ার বহির্বিশ্বে আমাদের যথেষ্ট সুনাম রয়েছে। মালয়েশিয়ানরা আমাদের সাহায্য নিতে পারেন বিমান খোজার জন্য। :p
৩) কারেন্ট জাল পদ্ধতিঃ আমাদের দেশে অনেক আগেই কারেন্ট জাল নিষিদ্ধ করা হয়েছে। এখন ও দেশে যে কারেন্ট জাল রয়েছে, তা দিয়ে পুরা প্রশান্ত মহাসাগর কভার দেওয়া যাবে।
৪) বাটি চালানঃ বাটি চালানে অভিজ্ঞার কথা তুললে আমাদের উপরে কাওকে কল্পনা করা যায় না। স্বল্প খরচে অধিক কার্যকরী এ পদ্ধতি খুব দ্রুত বিমানটিকে খুজে বের করতে পারে।
৫) স্যার অনন্ত জলিল পদ্ধতিঃ অসম্ভবকে সম্ভব করার চিন্তা করলেই সবার প্রথমে যার নাম মাথায় আসে তিনি হলেন অনন্ত জলিল। যেহেতু এতো উন্নত প্রুযুক্তি ব্যবহার করে ও বিমান কে উদ্ধার করা যাচ্ছে না। তাই আমরা স্যার অনন্ত জলিলের স্মরনাপন্ন হতে পারি। তাহলে খুব দ্রুত বিমানটি উদ্ধার করা সম্ভব হবে।
৬) এলিয়েনদের সাহায্যঃ যেহেতু পৃথিবীপৃষ্ঠে বিমান পাওয়া যাচ্ছে না। তাই আমরা এলিয়েনদের সাহায্য নিয়ে অন্য প্রহে খুজে দেখতে পারি। এতে করে বিমান খুজে পাওয়ার সম্ভবনা বেড়ে যাবে।
৭) এরশাদ শিকদারের বাসা তল্লাশিঃ এরশাদ শিকদার বলেছিলেন , তাকে একবার স্বর্নকোমলে ঢুকতে দেওয়া হলে আর খুজে পাওয়া যাবে না। তাই বিমান ভুল করে তার বাসায় আশ্রয় নিল কিনা তা খতিতে দেখা দরকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


