সেদিন এই প্রান্তর স্তব্ধ হবে কিনা জানি নাকো
বয়ে চলা নদীর ধ্বনি থেমে যাবে হয়তোবা,
কত সোনালি স্বপ্ন ঝরে পরে রবে পৃথিবীতে
তবুও সোনালি স্বপ্ন দেখার স্বাদ কি শেষ হবে।
ঘুমিয়ে পরব আমি হিম নক্ষত্রের রাতে
জীবন থেকে দূরে, বহু দূরে, নির্জনতার মাঝে।
যেদিন সরিয়া যাব তোমাদের কাছ থেকে
ঘন কুয়াশার মাঝে, জীবন অথবা মৃত্যু রবে চোখে,
যতদিন ছিলাম, পৃথিবীর পথে পথে ঘুরে
কেটে গেছে কতদিন, অনেক বেদনা সহে।
তবু তুমি তো আর আসো নাক ফিরে
গভীর ঘুমে আমার চোখ চায় না জড়াতে।
কতদিন সন্ধ্যার অন্ধকারে মিলিয়াছি দুজনে
জ্বেলে আকাশ প্রদীপ, সাজিয়েছি সময় নিজ প্রানে,
হারিয়ে ফেলা, হারিয়ে খোঁজা সব সৃতি,
বুকে নিয়ে আবার হারিয়ে যাই অজানাতে।
আকাশ কি আর কাঁদে, নক্ষত্ররা ঝরে গেলে,
তার কথা ভেবে কভু আনমনে।
পৃথিবীও আমায় ভুলে যাবে জানি একদিন
শুধু, তুমি ভুলোনা প্রিয় কোনদিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


