somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপমহাদেশের বৃহত্তম ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়া

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উপমহাদেশের বৃহত্তম ও কিশোরগঞ্জবাসীর গর্ব ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহময়দান।সোয়ালাখ থেকে সোয়ালাখিয়া এবং তা থেকে শোলাকিয়া। নামের সঙ্গেসাদৃশ্যপূর্ণ সোয়ালাখ মুসুল্লির সংখ্যা অনেক আগেই পেরিয়ে গেলেও এর জৌলুসশুধু বেড়েই যাচ্ছে। প্রতিবছর ঈদের সময়টাতে শুধু দেশ থেকে নয় দেশের বাইরেথেকেও অসংখ্য মুসুলির আগমনে শোলাকিয়ার ময়দান হয়ে ওঠে প্রাণচন্চল।কিশোরগঞ্জ সদর উপজেলার মৃতপ্রায় নরসুন্দা নদীর উত্তর পাশে অবস্তিত ইতিহাসবিখ্যাত এই ঈদগাহ ময়দান। দেশের নানা প্রান্তের মানুষের এই মিলনকে উপভোগ
করার জন্য ঈদের এই সময়টাতে অনেক পর্যটকও ভিড় করেন শোলাকিয়ায়।



এমাঠের ইতিহাস সম্পর্কে জানা যায় এমাঠের গোড়া পত্তন হয় ১৮২৮ সালে। ঐ বছরেস্থানীয় সাহেব বাড়ির সৈয়দ আহমদ (রা) এর জায়গায় তারই ইমামতিতে প্রথম ঈদেরজামাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ঈশাখার অধস্তন বংশধর ও স্থানীয় হয়বতনগরেরদেওয়ানবাড়ির দেওয়ান মান্নান দাদ খানের বদান্যতায় এর কলেবর ও আনুসঙ্গিকসুবিধা আরো বেড়ে যায়।

মাঠের নামকরন নিয়ে অনেক জনশ্রুতি থাকলেও সর্বাধিক প্রচলিত মতানুসারে জানাযায় প্রথম ঈদ জামাতে এমাঠে লোক সংখ্যা হয়েছিলো ১ লাখ ২৫ হাজার বাসোয়ালাখ।এ থেকে লোক মুখে পরিবর্তিত হয়ে সোয়ালাখ থেকে শোলাকিয়া হয়েছে।এছাড়া অপর ধারণা মতে মুঘল আমলে রাজস্ব আদায়ের জন্য যে অফিস ছিলো সেইঅফিসের অধিনে পরগনার রাজস্বের পরিমান ছিলো সোয়ালাখ টাকা।এটাও শোলাকিয়া
নামের উৎস হতে পারে বলে ধারণা করা হয়।

মাঠের আয়তন সম্পর্কে প্রাপ্ত তথ্য মতে মাঠে মোট জায়গার পরিমান ৬.৬১ একর। পশ্চিমসীমারেখা উত্তর-দক্ষিণে ৩৩৫ ফুট,পূর্ব সীমারেখা
উত্তর-দক্ষিণে ৩৪১ ফুট এবং উত্তর সীমারেখা পূর্ব-পশ্চিমে ৭৮৮ ফুট, দক্ষিণসীমারেখা পূর্ব-পশ্চিমে ৯৪১ ফুট। মাঠের ভেতরে মোট কাতার সংখ্যা ২৬৫ টি এবংপ্রতি কাতারে ৬০০-৭০০ জন হিসাবে মোট লোকসংখ্যা হয় ১,৮৫,৫০০ জন। কিন্তুুনামাজের সময় আশেপাশে ঘরবাড়ি ও ফাঁকা আঙিনায় আশ্রয় নেয়াদের সহ এসংখ্যাচার লাখ ছাড়িয়ে যায়।

শোলাকিয়ায় ইমামতি করা আলেমদের সঠিক হিসাব না পেলেও জানা যায় হয়বতনগরেরবাসিন্দা বিশিষ্ট আলেম মাওলানা মুসলেহ উদ্দিন অনেক দিন ইমামতি করেন।পরবর্তিতে ৩০ বছর ইমামতি করেন হয়বতনগর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুলখায়ের মুহম্মদ নুরুললাহ। তাঁর মৃত্যুর পর ছেলে আবুল খায়ের সাইফুল্লাহখতিবের দায়িত্ব পালন করলেও এখন ইমামতি করছেন মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ।


ঈদের সময় শোলাকিয়াকে ঘিরে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এর আশেপাশে বসেছোট ছোট পণ্যের মেলা। মেলায় টুপি,তসবি,আতর সহ নানা গৃহস্থালি পণ্য পাওয়াযায়। এ আয়োজন শোলাকিয়ার ঐতিহ্যকে আরও প্রাণবন্ত করে তোলে।

ঈদের জামাত উপলক্ষে আশেপাশে আবাসিক হোটেল গুলোতে ভিড় বাড়ে।পাশাপাশিবাড়িতে বাড়িতে স্বজনদের আনাগোনা বেড়ে যায়। ঢাকা থেকে শোলাকিয়া যাওয়ারজন্য সড়ক ও রেল পথে সু ব্যবস্থা রয়েছে। এছাড়াও ঈদ জামাত উপলক্ষে বিশেষ ট্রেন ওবাস সার্ভিস চালু করা হয়। এছাড়া শোলাকিয়ায় আগত অতিথিদের জন্য জেলা প্রশাসন বিশেষ আয়োজন করে থাকে। এভাবে সমগ্র আয়োজনে ঈদের সময় শোলাকিয়া হয়ে ওঠে অনন্য।

ঢাকার মহাখালি বা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে সারাদিনই বাস ছেড়ে যায়।সময় লাগে কম বেশি ৪ ঘন্টা।এছাড়া কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া এগারসিন্ধুর এক্সপ্রেস বা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে করে যেতে পারেন শোলাকিয়া দেখতে।এক্ষেত্রে সময় লাগবে সামান্য বেশি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×