somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লালবাগ কেল্লায় শব্দ ও আলোর নাচন

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোটি মানুষের শহর ঢাকায় সান্ধ্যকালীন বিনোদন বলতে জাতীয় শিল্পকলা একাডেমি কেন্দ্রিক কতিপয় আয়োজন। শুক্রবার প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে নগর বাসীর সান্ধ্য বিনোদনে যোগ হয়েছে নতুন আয়োজন লালবাগ কেল্লায় 'লাইট অ্যান্ড সাউন্ড শো'।



প্রদর্শনীর পুরো আয়োজনে তুলে ধরা হয়েছে লালবাগ কেল্লার ইতিহাস ও ঐতিহ্যের কথা। সংস্কৃতি মন্ত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি এবং শিমুল ইউসুফের কণ্ঠে বর্ণিত ইতিহাস থেকে জানা যায় প্রথমে এই কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ। আর এই কেল্লার নকশা করেন শাহ আজম। মোঘল সম্রাট আওরঙ্গজেব-এর ৩য় পুত্র আজম শাহ ১৬৭৮ খ্রিস্টাব্দে ঢাকার সুবেদারের বাসস্থান হিসেবে এ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। মাত্র এক বছর পর দুর্গের নির্মাণকাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য সম্রাট আওরঙগজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এসময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়।

নবাব শায়েস্তা খাঁ ১৬৮০ সালে ঢাকায় এসে পুনরায় দুর্গের নির্মাণকাজ শুরু করেন। তবে শায়েস্তা খানের কন্যা পরী বিবির মৃত্যুর পর এ দুর্গ অপয়া মনে করা হয় এবং শায়েস্তা খান ১৬৮৪ খ্রিস্টাব্দে এর নির্মাণ বন্ধ করে দেন। পরী বিবি ছিলেন শাহজাদা আজম শাহের বাগদত্তা। পরী বিবিকে দরবার হল এবং মসজিদের ঠিক মাঝখানে সমাহিত করা হয়। শায়েস্তা খাঁ দরবার হলে বসে রাজকাজ পরিচালনা করতেন। ১৬৮৮ সালে শায়েস্তা খাঁ অবসর নিয়ে আগ্রা চলে যাবার সময় দুর্গের মালিকানা উত্তরাধিকারীদের দান করে যান। শায়েস্তা খাঁ ঢাকা ছেড়ে চলে যাওয়ার পর নানা কারণে লালবাগ দুর্গের গুরুত্ব কমতে থাকে। কেল্লার চত্বরে তিনটি স্থাপনা রয়েছে-কেন্দ্রস্থলের দরবার হল ও হাম্মাম খানা,পরীবিবির সমাধি,উত্তর পশ্চিমাংশে শাহী মসজিদ। এইভাবে ধারা বর্ননা,মনমুগ্ধ শব্দ নিয়ন্ত্রন ও আলো আঁধারের খেলায় চলতে থাকে 'লাইট অ্যান্ড সাউন্ড শো'।

১০ফেব্রুয়ারি সন্ধ্যায় কেল্লার ফটকে দেখা যায় শো দেখতে আসা নানা বয়সী মানুষের ভিড়। প্রতি শো’তে ৫০০জন দর্শক একসাথে প্রদর্শনী উপভোগের ব্যবস্থা থাকলেও অনেককেই প্রথমবার টিকেট না পেয়ে ২য় প্রদর্শনীর জন্য অপেক্ষা করতে হয়। বন্ধুদের নিয়ে শো উপভোগ করতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহাগ বিশ্বাস জানান, “নাগরিক জীবনে ইতিহাস ও ঐতিহ্যের আধুনিকীকরণ ও যুগোপযোগী উপস্থাপনের ক্ষেত্রে দেশীয় মানের সঙ্গে বহির্বিশ্বের একটি সামঞ্জস্যপূর্ন সম্মিলন ঢাকা বাসীর জন্য নতুন চমক”।

সরকারি ছুটি ও সাপ্তাহিক বন্ধের দিন ছাড়া প্রতিদিন চলবে "লাইট অ্যান্ড সাউন্ড শো"। প্রতিদিন দুইটি শো প্রদর্শিত হচ্ছে ৩০মিনিট করে । প্রথম প্রদর্শনী ৬.৩০মিনিটে ও ৭.৩০ মিনিটে দ্বিতীয় শো। টিকিটের মুল্য রাখা হয় ২০টাকা। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত চলবে নিয়মিত ভাবে , তবে বর্ষায় প্রদর্শনী বন্ধ থাকবে বলে আয়োজক সূত্রে জানা যায়।

লালবাগ কেল্লার গৌরবোজ্জ্বল ইতিহাস এবং স্থাপত্য শৈলীকে ফুটিয়ে তুলতে এর পান্ড্রুলিপি তৈরি করেছেন লেখক সৈয়দ শামসুল হক। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বুয়েটের বিশেষজ্ঞদের সহযোগিতায় এবং ক্রিয়েশন্স আন লিমিটেডের সার্বিক তত্ত্বাবধানে তথ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে।

প্রদর্শনী শেষে উপভোগ করতে আসা সবার মধ্যেই একটা মুগ্ধতা লক্ষ্য করা যায়। আয়োজকদের আশা এর ফলে লালবাগ কেল্লা ফিরে পাবে তার হারানো গৌরব। তরুণরা খুঁজে পাবে ইতিহাস ও ঐতিহ্যের সন্ধান।
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×