২৮ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গভীর বনাঞ্চল
জীবনের ঋণভার
আর
দিবালোকে দিবাকর;
আমি আঁজবধি
প্রণয় খুঁজেছি
কালিগঙ্গাঁর পাড়!!
বাতাসের মন
সবুজপ্রবন
হৃদয়ের খেলনা;
শীতের মিস্টি
রোদের বৃষ্টি
আলো ছায়া
আলপনা!!
আমার হৃদয়
খুঁজে ফিরে হায়
মাটির গন্ধ
সোদা,
নগর জীবন
ধূলায় মলিন
আত্মার আকুলতা;
তোমাতে আমাতে
প্রেমেতে বিরহে
টুপুরটাপুর কথা,
নয় কিছু নয়
চাই শুধু আমি
হৃদয়ের স্বাধীনতা!!
আমি চাই
ফিরে চাই
আমার সবুজ
মিস্টি কোমল
রোদ,
আমি চাই
ফিরে চাই
উঞ্চতা আর
কালিগঙ্গার স্রোত!
এই আকাশ
আমার বাতাস
দস্যি
খেলা করে
প্রান্তরে,
শাল মহুয়ায়
প্রজাপতি ঠিক
উড়ে খেলে
ঘুরেফিরে!
আর এসব
দেখেই চলে
যাব আমি
ওপাড়ের প্রান্তরে,
আমাকে তখন
খুঁজে নিও তুমি
তোমারই অন্তরে!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন