somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সকল গুমের কঠিন বিচার হোক!

০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"আমি ৩ বছর খালি আল্লাহ্ আল্লাহ্ করেছি কবে আমার নিজ বাহিনীতে ফিরে যেতে পারব। আমি আর নিতে পারছিলাম না। একটা ঘটনা বলি শুনেন। তবে এসব বাহিরে আলাপ করবেন না। এক মুদি দোকানদারকে তুলে আনা হল। সাথে তার স্ত্রী আর ৫ বছরের ছেলেকেও। ৩ মাস আটক রাখার পর তার তেমন কোন অপরাধ পাওয়া গেল না। এখন ৩ মাসেতো উনি আমাদের অনেক কিছু দেখে ফেলেছেন। আর আটক করার পর ১ বা ২ মাস গুম করে রাখলে তাদের সাধারণত আর জীবিত রাখা হয় না। যারা মারে তারা বেশিরভাগই স্বশস্ত্র বাহিনী থেকে আসা। ওই দোকানদারের ভাগ্যেও মৃত্যু ঘোষিত হল। তার স্ত্রীকে আর কি করবে, ছেড়ে দেয়া তো যায় না। তাই তাকেও মারা হল। বাকী থাকল ৫ বছরের বাচ্চাটা। ক্যাম্পের মধ্যে মামা মামা বলে আমাদের ডাকত ও ঘুরে বেড়াত। এ তো মহা ঝামেলা! এর দায়িত্ব কে নিবে? কারও নেয়ার সময় নেই। তাই বাচ্চাটিকেও মেরে ফেলা হল।"

এটি একটি সত্য ঘটনা। ঘটনাটি ২০১৪ থেকে ২০১৬ এর মধ্যে কোন এক সময় আমাকে বলেছিলেন বিডিআরের এক সৈনিক। বাড়ি ময়মনসিংহ। আমি তখন জাহাঙ্গীরনগরের পাশে ইসলামনগরে থাকি। লোকটি বর্তমান জাবি অফিসার সমিতির কোষাধ্যক্ষ শফিক ভাইয়ের বন্ধু।

গুম বিষয়ক যে কমিশন বর্তমান সরকার গঠন করেছে তার অন্যতম সদস্য মানবাধিকার কর্মী নূর খান লিটন। তিনি তদন্তে গুমের যে ভয়াবহ বর্ননা দিচ্ছেন সেখানে শেরে বাংলা নগরের একটি ক্যাম্পের নাম উঠে আসছে। উপরের ঘটনাটি সেখানেই ঘটেছিল। ভাবা যায় একটি স্বাধীন দেশে নিজেরা নিজেদের কিভাবে হত্যা করেছি!! যে সমস্ত জল্লাদ এসবের সাথে জড়িত, নিশ্চিত থাকেন মৃত্যুর পূর্বে এরা পাগল হয়ে যাবে। সালমা হায়েকের "ইন দ্যা টাইম অব বাটারফ্লাই " সিনেমাটি দেখতে পারেন। অনেক আগে দেখেছিলাম। ডোমিনিকান রিপাবলিকের একজন ফ্যাসিস্ট স্বৈরশাসক কিভাবে তার বিশেষ বাহিনী দিয়ে ক্ষমতায় থাকার জন্য নিজ দেশের লোকদের হত্যা করে, তা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। গত ১৬ বছর আমরা ছিলাম আরেক ডোমিনিকান রিপাবলিক!!!
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

নদী হত্যায় সম্ভবত আপনিও জড়িত

লিখেছেন অপলক , ৩০ শে জুলাই, ২০২৬ সকাল ১১:০৪

আপনি আমি প্রত্যাক্ষ পরোক্ষ ভাবে নদীকে হত্যা করি। হয় রাতারাতি বা তিলে তিলে। কিন্তু কিভাবে, সেটাই দেখাবো।



সবার আগে জানা দরকার কোন জলাশয় বা জলাধারকে নদী বলব?

দুনিয়ার বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

×