somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নয়ন বিন বাহার
তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

আমাদের মত মানুষ!

২৭ শে মে, ২০২০ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ করা এক ছাত্রকে একটা বুদ্ধি দিলাম। তাকে বললাম, যেহেতু ছাত্রাবস্থায় চাকরীর জন্য প্রস্তুতি নিতে পারনি-

(আমাদের দেশের সিলেবাস দুইটা, একটা ডিগ্রি পাশ করার জন্য, আরেকটা চাকরীর জন্য। দুইটা সম্পূর্ণ ভিন্ন সিলেবাস। চালাকগুলা দুইটা একসাথে চালায়। ধরা খায় অতি চালাকগুলা)

তাই নিজেকে আরও দুই বছর সময় দাও। চাকরীর জন্য দরজা বন্ধ করে পড়। এই সময়ে কোন ধরণের চাকরীর জন্য দৌড়াদৌড়ি করবা না। তাতে শুধু সময় এবং টাকাই নষ্ট হবে।

সে যুক্তি দিল, নারে ভাই, এই মূহুর্তে আমার চাকরী দরকার। না হলে মরে যাব। এতদিন আমার পক্ষে অপেক্ষা করা সম্ভব নয়।
আমি দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিলাম।

ফলাফল: সেই দুই বছরের পরে আরও দুই বছর গেছে। তার চাকরী হয়নি।

বয়স শেষ হয়েছে বহু আগেই। এখন যে চাকরীটা করে তার এ্যাকাডেমিক ডিগ্রির সাথে এটা কিছুতেই যায় না।

সময় ঠিকই চলে গেছে কিন্তু এখনি চাই, এই কারনে কিছুই পাওয়া হল না।

তো এই মানসিকতা শুধু এই ছেলেটার নয় এটা আমাদের সকলের। আমরা কোন কিছুতেই ধৈর্য রাখতে চাই না। সেটা হোক এক বছর বা এক মিনিট।

কভিড-১৯ ভাইরাসের আক্রমনে যে মহামারীর ভিতর দিয়ে আমরা যাচ্ছি, তার কোন চিকিৎসা এখন পর্যন্ত বিজ্ঞান দিতে পারে নি। তবে কিছু নির্দেশনা দিয়েছে। সামাজিক দুরত্ব, হোম কোয়ারেন্টাইন ইত্যাদি মেইন্টেইন করা।

প্রশাসনের কোন নির্দেশ এই জনপদের মানুষ ঠিকমত একদিনও মানে নি। কেউ না। বরং প্রশাসনকে বিভিন্নভাবে বেকায়দায় ফেলেছে। নাজেহাল করেছে।

ফলশ্রুতিতে জাতীয় বিপর্যয়। মহামারী ঠেকানোর কোন উপায় আর নেই। এদিকে বৈশ্বিকভাবেও আমাদেরকে একঘরে করার প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে।

জাপান বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশকে তাদের দেশে এন্ট্রান্স বন্ধ ঘোষণা করেছে। আরও কয়েকটি দেশ তা করার প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে।

আমরা দুইটা মাস নিজেদেরকে আটকাতে পারলাম না। দুইটা দিন ধৈর্যের সাথে আপোষ করতে পারলাম না। এই দুইমাস সময় ঠিকই চলে গেছে কিন্তু রয়ে গেছে বিপর্যয়!

সময় ঠিকই চলে যায়, রয়ে যায় আমাদের মূর্খামি।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০২০ দুপুর ১২:৩৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

×