somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নয়ন বিন বাহার
তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

প্রসঙ্গ: বইয়ের দাম: ‘কাগজের দামে নয়, লেখার দামে বই কিনুন’

১৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতি বছর ২১শে বই মেলা উপলক্ষে প্রচুর বই ছাপা হয়। এছাড়াও সারা বছর ধরে বই ছাপা অব্যাহত থাকেই। সৃজনশীল এই বই গুলোর দাম কিভাবে নির্ধারণ করা হয়?

বইয়ের ছাপা খরচ, কাগজের দাম, বাইন্ডিং, প্রচ্ছদ ইত্যাদি সহ আরো নানান খরচ যোগ করে তার সাথে প্রকাশকের মুনাফা যোগ করে বইয়ের একটা দাম নির্ধারণ করা হয়।

এখানে লক্ষ্যনীয় বিষয় হল, বইয়ের দাম নির্ধারণে লেখা বা কন্টেন্টের দাম যোগ হয় না। অর্থাৎ লেখকের লেখার কোন দাম বইয়ের দামে সরাসরি প্রভাব ফেলে না।

তাহলে কী দাঁড়াল?
দাঁড়াল এই লেখকের লেখা উপেক্ষিত রইল। আমরা কাগজ, কালি, মলাট ইত্যাদি কিনলাম, কিন্তু লেখকের লেখা কিনলাম না।
অথচ লেখক থেকে পাঠক সকলেই ভাবে লেখকের লেখা বিক্রি হয়েছে আসলে তা নয়, লেখকের লেখা বিক্রি হয় নি, বিক্রি হয়েছে কাগজের মলাটবদ্ধ একটা বস্তু। যার নাম বই। লেখক পাঠক প্রকাশক বইয়ের পাতার মান, বাঁধাইয়ের মান ইত্যাদির উপর গুরুত্ব দিয়ে বইয়ের দাম নিয়ে বাধানুবাদ করে থাকেন।

বইয়ের দাম নির্ধারণের এই প্রকিৃয়া সঠিক নয় বলে আমি মনে করি। আমি মনে করি বইয়ের দাম নির্ধারণে কন্টেন্ট বা লেখার মানের বিবেচনা আমলে নেওয়া খুবই জরুরী। মনস্তাত্তি¡কভাবে পদ্ধতিটা বদলাতে হবে।

এই পদ্ধতিগত পরিবর্তনে সবচেয়ে বেশি উপকৃত হবে পাঠক নিজে। এবং লেখক ও প্রকাশকও।

প্রচলিত পদ্ধতিতে পাঠক দেখে বইয়ের ছাপা ঝকঝকে কি না, বাঁধাই মজবুত হয়েছে কি না ইত্যাদি। সে একবারও কী ভাবে লেখার মান কতটা উন্নত। যদি লেখার মান নিয়ে ভাবে তবে সাথে সাথে দামটা তার সাথে সামঞ্জস্যপূর্ণ কী না তা কী ভাবে?

যদি বইয়ের দামের সাথে মানের মানদন্ড সামনে থাকত তবে বই নিয়ে পাঠকরা সম্মিলিত সমালোচনা করার সুযোগ পেত। তখন তারা ভাবত কাগজ কিনি নাই, লেখা কিনেছি। টাকা জলে গেল কী না দেখি। অথচ এখন পাঠক ভাবে কাগজ কিনেছি, টাকা উসুল।

না! পাঠককে ভাবতে হবে,‘কাগজ নয়, লেখা কিনেছি।’ সেটা জলে গেল কী না দেখি।

এতে লেখক পাঠক প্রকাশক ইন্টারেকশন বাড়বে বলে মনে করি। ভাল ভাল লেখা বের হবে। মান সম্মত লেখা এবং লেখক উঠে আসবে। সবচেয়ে বড় কথা পাঠকের ঠকার সম্ভাবনা কমে যাবে। এতে লেখক মূল্যায়িত হবে।

তাই ‘কাগজের দামে নয়, লেখার দামে বই কিনুন’।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৩
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×