কেন যেন কিছু হিসাব মিলাতে পারিনা। আমাদের বাঙ্গালীদেরকে আমার উচ্ছৃংল, স্বার্থপর, সুবিধাভোগী, সুযোগসন্ধানী হিসেবেই মনে হতো। রাস্তাঘাটে আমরা উচ্ছৃংলভাবে চলাফেরা করি, উচ্ছৃংখল ভাবে গাড়ী চালাই, মাছে বা ফলে আমাদের ব্যবসায়ীরা ফরমালিন দেয়, হকাররা রাস্তা দখল করে বসে থাকে, ঘুষ, দুর্নীতিতে দেশ ছেয়ে আছে, সামান্য স্বার্থের জন্য মানুষ অনেক খারাপ কাজ করছে। অশ্লীলতা, ইভটিজিং তো আছেই। এসব যারা করে তারা আমাদের মাঝেরই মানুষ। অন্য দেশের কোন লোক আমাদের দেশে আসলে এসব দেখে বাঙ্গালিদের প্রতি খারাপ একটা ধারনা মনে জন্মাবে তা নিশ্চিত ভাবেই বলা যায়। কিন্তু সাভারের ঘটনায় আমাদের আবেগ, আত্নত্যাগ বা সাহসিকতা মমত্ববোধ দেখলে সেই বিদেশী লোক নিশ্চই ধিদ্বাদন্ধে পড়ে যাবে বাঙ্গালীদের সত্যিকারের মানসিকতা কোনটা তা নিয়ে। সত্যি কথা বলতে কি আমি নিজেই মাঝে মাঝে দ্বিধ্বায পড়ে যাই। আমরা এতো ভালো তবে কেন আমাদের দেশে এতো হানাহানি, এতো খুনাখুনি, এতো অন্যায়। আমরা সবাই তুচ্ছ স্বার্থ ত্যাগ করে এভাবে এগিয়ে আসলে, পরস্পরের প্রতি এতো মমত্ববোধ বজায় রাখলে আমাদের দেশটা শান্তির নীড় হবে তাতে সন্দেহ নাই। কিন্তু আমি জানি তা হবেনা। হচ্ছেও না। এই ভালোবাসা, মমত্ববোধ শুধু আমরা দেখাই সাভারে ঘটনার মতো ঘটনা ঘটলেই। সারা মাস বা সারা বছর আমরা এই আবেগ প্রদর্শন করতে পারিনা বা ধরে রাখতে পারিনা। কেন যে পারিনা সে হিসেবটাও মিলাতে পারিনা। আমরা কি মৌসুমী ফলের মতো, যে বছরের কিছু সময়ই শুধু ফল দেয় কিন্তু বছরের বাকি দিনগুলো নিষ্ফলাই থাকে।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।