somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘গুন্ডে’ ছবি এখনো দেখেনি গণজাগরণ মঞ্চ!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গনজাগরণ মঞ্চ। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে মোটামুটি এক রহস্যময় বিষয়। হঠাত উথ্থান ও একইভাবে বিতর্কিত। যদিও বাংলাদেশে এমন কোন বিষয় নেই যা বিতর্কের উর্ধ্বে তবুও দেশের বড় একটা অংশ গণজাগরণ মঞ্চের চেতনা বুকে ধারন করে। বিভিন্ন ইস্যুতে গণজাগরণ মঞ্চের ভুমিকা সবসময় বিতর্কের পাশাপাশি প্রশংসাও কুড়িয়েছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ বিচার দাবীর পাশাপাশি যুদ্ধপরাধীদের শাস্তির বিরুদ্ধে পাকিস্তানের প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের সাহসী ও দৃঢ় প্রতিবাদ বেশ প্রশংসিত। সংগঠনটির বিরুদ্ধে প্রধান যে অভিযোগটি ছিলো তা হলো ক্ষমতাসীনদের ধ্যান ধারনা ও এজেন্ডা বাস্তবায়ন করা। ক্ষমতাসীনদের মতো তাদের বিরুদ্ধেও অভিযোগ, তারা ভারতের প্রতি অনুগত। তারা এমন কিছুতে প্রতিক্রিয়া ব্যক্ত করেনা যা ভারতকে অখুশি করে। বিএনপি, হেফাজত, জাামায়াত অথবা পাকিস্তান কিছু করলেই তাদের কড়া প্রতিক্রিয়া দেখা যায় কিন্তু ক্ষমতাসীন অথবা ভারতের কোন বিতর্কিত কর্মকান্ডে তেমন কোন জোড়ালো প্রতিক্রয়া দেখা যায়না। সরকার কতৃক কয়েকবার নিগ্রহের শিকার হলেও গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে এখনো সেই অভিযোগটাই রয়ে গেছে। তারা এমন কিছু এখনো করতে পারেনি যাতে তাদের সেই অভিযোগ খন্ডানো যায় অথবা সেরকম সুযোগ এখনো আসেনি।

গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে সাম্প্রতিক যে অভিযোগটা উঠে এসেছে তা হলো সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ভারতীয় ‘গুন্ডে’ ছবিতে আমাদের মুক্তিযুদ্ধের বিকৃত ও অবমাননাকর উপস্থাপনায় তাদের নীরব ভুমিকা। বিষয়টি তাদের সম্পর্কিত পূর্ব অভিযোগ গুলোকেই শক্তিশালী ভিত্তির উপর স্থাপন করে। গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকারকে এ বিষয়টি নিয়ে কোথাও কোন বক্তব্য দিতে দেখা যায়নি। তার ব্যাক্তিগত ফেসবুক একাউন্টেও এ নিয়ে কোন প্রতিবাদ অথবা বক্তব্য নেই। বাংলাদেশকে অবমাননা করায় অনেক ব্যক্তিত্ব প্রতিবাদ করেছেন, ‘গুন্ডে’ সিনেমা কতৃপক্ষ ক্ষমা চেয়েছে, সিনেমাটির নায়ক, নায়িকা ক্ষমা চেয়েছেন। বিএনপিও আজ প্রতিবাদ করেছে। কিন্তু ক্ষমতাসীনরা এখনো নীরব, গণজাগরণ মঞ্চও। অভিযোগকারীদের বক্তব্য, হয়তো তারা পরে প্রতিবাদ করে দ্বায়িত্ব পালন করবে, কিন্তু তাদের বর্তমান নীরবতা একাত্তরের চেতানধারী ক্ষমতাসীন দল ও জগজাগরণ মঞ্চের আদর্শের সাথে বনেনা। বিষয়টি ভারতের প্রতি অনুগত চরিত্রেরই বহিঃপ্রকাশ হিসেবে ধরে নিচ্ছেন অনেকেই। শুভানুধ্যায়ীরা আশা করেছিলেনি বিতর্কিত এ বিষয়টি নিয়ে গণজাগরণ মঞ্চ সঙ্গে সঙ্গে জোরালো প্রতিবাদ ও সভা সমাবেশ করবে। ভারতীয় সিনেমার আগ্রাসনে আমাদের সমাজে, পরিবারে যে নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে তা নিয়েও আলোচনা হবে, সচেতনতা তৈরী হবে ইত্যাদি ইত্যাদি। এতে তাদের ভারতপ্রীতির অভিযোগের একটা জবাবও হতে পারতো। এ সুযোগটি না নেওয়াতে তাদের বিরুদ্ধে ভারতপ্রীতির যে অভিযোগ ছিলো তা শক্ত ভিত্তির উপর থেকেই যাচ্ছে।

article link: http://sharshongbad.com/details.php?page=newsDetials&newsId=12262
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×