somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েদের শরীরী ভাজের সৌন্দর্য এবং ছেলেদের টাকা : সম্পর্কের ভিত্তি এবং প্রতারনা

০৫ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান সময়ে সত্যিকারের প্রেম-ভালোবাসার সম্পর্কগুলো প্রায় বিরল; অনেকটা জাদুঘরে ঠাঁই পাবার মতো অবস্থা। প্রতারনা এবং ব্রেকাপ শব্দগুলো খুবই সাধারণ অথবা একে অপরের পরিপূরক হয়ে গেছে যেন। ছেলে অথবা মেয়ে; যার দিক থেকেই অবহেলা, অযত্ন বা প্রতারনায় সম্পর্কটা ভাঙ্গুক না কেন; প্রতিটি ঘটনার গল্প বা স্ক্রিপটা প্রায় একই রকম থাকে। একই প্রকার গতানুগতিক ফ্যাক্টগুলো প্রায় ক্ষেত্রে এর পিছনে কাজ করে। কারন, এসব সম্পর্কগুলোর শুরু হয় ভন্ডামি মিশ্রিত অসৎ স্বার্থবাদী উদ্দেশ্যের ভালোবাসা থেকে। ছেলে এবং মেয়ে উভয় দিক থেকে তেমনই কিছু ফ্যাক্ট তুলে ধরে অল্প কথায় লেখাটা শেষ করার চেষ্টা করছি।
.
মেয়েদের দিক থেকে: বর্তমান সময়ে একটা রিলেশনে জড়াতে গিয়ে মেয়েরা অধিকাংশ ক্ষেত্রে এমন কিছু উদ্দেশ্য ব্যাবহার করে, যা একটা সত্যিকারের সম্পর্ককে প্রতিনিধিত্বকারী ভিত কখনোই অথবা সচারাচার গড়তে পারে না। এক্ষেত্রে তাদের এক বা একাধিক উদ্দেশ্যকে অসৎ হিসাবে অবহিত করাটা ভুল হবে না। তাছাড়া, তার ফলাফল দাড়ায় অনিবার্য ভাবে অনাকাঙ্খিত ব্রেকাপ। মেয়েরা সাধারনত যেসব কমন ফ্যাক্টের উপর ভিত্তি করে রিলেশনে জড়ায়, তার কিছু তুলে ধরার চেষ্টা করছি।
.
১. ছেলেটার ক্যারিয়ার উজ্জ্বল!
২. মানিব্যাগের স্বাথ্য বেশ ভালো!
৩. বাইক অথবা ডিএসএলআর আছে!
৪. প্রভাব-প্রতিপত্তি আছে!
৫. বাপের অবস্থা ভালো!
৬. টাইম পাস করার দরকার! অথবা,
৭. পোলা খুব স্মার্ট!
ইত্যাদি ইত্যাদি এমন আরো কিছু...।
.
ছেলেদের ক্ষেত্রে: বর্তমান সময়ে রিলেশনের ক্ষেত্রে মেয়েরা যেমন কিছু অসৎ উদ্দেশ্য ব্যবহার করে; ঠিক তেমনি অন্যদিকে ছেলেরাও অসৎ উদ্দেশ্য সামনে রেখে রিলশনে জড়াতে পিছিয়ে নেই; যা কিনা একটি সত্যিকারের সম্পর্কের ভিত্তি হিসাবে কখনোই কাম্য হতে পারে না। যার ফলাফল হয় একই রকম; প্রতারনা এবং অনিবার্য ব্রেকাপ। এমন কিছু ফ্যাক্ট তুলে ধরছি।
.
১. মেয়েটা খুব সুন্দরী!
২. অত্যাধিক মুক্তমনা আধুনিক, র্স্মাট অথবা চঞ্চল!
৩. মেয়েটার ফিগার চরম! (যদিও কথাটা অশ্লীল এবং বলতে বাধছে; কিন্তু বাস্তব সত্য)
৪. ক্ষেত্র বিশেষ ভারি পার্স! অথবা,
৫. শুধুমাত্র টাইম পাস করার দরকার!
ইত্যাদি ইত্যাদি এমন আরো কিছু...।
.
তবে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে আরেকটা কমন বিষয় পরিলক্ষিত হয়। অনেকেই পূর্ববর্তী সম্পর্ক ব্রেকাপের তিক্ত অভিজ্ঞাতার আলোকে পুরুষ এবং নারী জাতির প্রতি তীব্র ঘৃণা এবং বিদ্বেষ থেকে শুধুমাত্র প্রতিশোধের নেশায় সম্পর্কে জড়ায়...।
.
উপরোক্ত এসব কমন ভিত্তির উপর গড়ে উঠা সম্পর্কগুলো কাচের মতো ভাঙ্গার পর যে কারনগুলা সামনে চলে আসে; তা প্রতিটা ছেলে বা মেয়ের ক্ষেত্রে প্রায় একই রকম থাকে। একই রকম ভন্ডামি, অবহেলা আর কষ্ট-যন্ত্রনায় পরিপূর্ণ প্রতারণার গল্প।
.
মেয়েদের ক্ষেত্রে: পূর্বকার ছেলেটি থেকে অধিক ভালো স্ট্যাটাস অথবা যোগ্যতা সম্পন্ন কাউকে পাওয়ার পর নতুন স্বার্থবাদী রোমান্টিজম সাগরে অবগহন...।
.
ছেলেদের ক্ষেত্রে: মেয়েটির শরীর-মনের প্রতিটি ভাজের সৌন্দর্য খুব সহজেই ভোগ এবং উন্মোচিত হওয়ার পর নতুন সৌন্দর্যের পিছু ছুট...।
.
এছাড়া একটা রিলেশন ভাঙ্গার ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয় দিক থেকে আরো কিছু কমন ঘটনা, সমস্যা, অথবা অভিযোগ থাকে; যা লিখতে গেলে লেখাটা অনেক বড়ো হবে। আর তাই শুধু বড়ো দু'টি করনরেই আমি উল্যেখ করলাম। তবে একটি রিলেশন ছেলে অথবা মেয়ে, যে পক্ষরেই অসৎ উদ্দেশ্যের উপর ভিত্তি করে গড়ে উঠুক না কেন; অতঃপর আবার যে কারনেই ভাঙ্গুক, যার অবহেলা বা প্রতারনায়ই ভাঙ্গুক; অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, ছেলে অথবা মেয়ের যে কোন একজন সত্যিকারেই নিজ ভালোবাসা উজাড় করে ঐ রিলেশনটিতে জড়িয়েছিল; সত্যিকারেই কমিটেড ছিল সম্পর্কটির প্রতি। আর তাই সম্পর্কটি ভাঙ্গার পর সকল কষ্ট-যন্ত্রণা তার একারই বহন করে যেতে হয় খুব নীরবে। তবে আশার কথা হলো এই ভন্ডামি, অবিশ্বাস আর প্রতারনার যুগেও কিছু সত্যিকারের মানুষ আছে অকৃত্রিম ভালোবাসার গল্প রচনার; বেঁচে আছে কিছু প্রেমিক-প্রেমিকার অকৃত্তিম ভালোবাসার গল্প।।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

লিখেছেন জুল ভার্ন, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৩

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

বর্তমান ডিজিটাল যুগে ‘অনলাইন অ্যাক্টিভিস্ট’ একটি বহুল ব্যবহৃত পরিচয়। সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে এই পরিচয়ের কদর দিন দিন বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে- ফেসবুকে নিয়মিত পোস্ট... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×