কত অদ্ভুতভাবে বেঁচে আছি
বুকের মাঝে লুকিয়ে রেখেছি মেঘ ,
কল্পদৃশ্যে প্রতিদিন জেগে উঠে যে তরুণীর মুখ
তাকে সামনে দেখলে আকাশ সমান দূরত্বে আমি হাঁটি ।
বাড়ি যাওয়া পথে কত বর্ষায়
আমি ভিজেছি কত খুব ,
তবু তার পাশে যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে থাকেনি
অদ্ভুতভাবে নিজে জ্বরে পুড়েছি ।
হয়ত খুব করে ভালোবেসে ফেলেছি সেই তরুণীকে
আর তাই ভুলে যাওয়ার জন্যে এ দূরত্ব,
বুকের মাঝে বায়ান্ন মেহগনির কষ্ট
বিষাক্ত প্রেমে পোড়াচ্ছি আমার হৃদপিণ্ড ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


