somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি প্রিভিউঃ “দ্য অ্যামাজিং কেটফিশ ২০১৪

১২ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সম্পর্কের বুনন



সম্পর্ক এক আশ্চর্য সুতোয় বাঁধা । মানুষের প্রাত্যহিক জীবনে সেই সম্পর্ক যেমন বিষাদময়তা সৃষ্টির কারণ হয়ে থাকে, তেমনি এ সম্পর্কই মানুষকে জীবনে বেঁচে থাকার প্রেরণা যোগায় । ১৩ জুন ২০১৪ তে হলিউডে মুক্তি পাচ্ছে কমেডি ও ড্রামা ঘরনার মেক্সিকান চলচ্চিত্র “দ্য অ্যামাজিং কেটফিশ” । স্পেনিশ ভাষার এ চলচ্চিত্রের স্পেনিশ নাম “লস ইনসোলিটস পিসেস গেটো” ।

মানুষের জীবনে সম্পর্কের বিশালতাই প্রকাশ পেয়েছে ছবির গল্পজুড়ে । চলচ্চিত্রের কাহিনী আবর্তিত হয়েছে প্রথমে দুইজন নারীকে ঘিরে , তাদের জীবনের বাস্তবতা ও জীবনকে প্রাধান্য দিয়ে । সদ্য তারুণ্য পাওয়া নারী ক্লদিয়া ও মারথা ছবির কেন্দ্রীয় দুই নারী চরিত্র । কেন্দ্রীয় এ দুই চরিত্রে অভিনয় করেছেন জেমিনা আয়ালা ও লিসা ওয়েন । সুপারশপে কাজ করা ক্লদিয়া এক রাতে এপেনডিসাইটসের ব্যথায় হাসপাতালে ভর্তি হয় । সেখানে তার পাশের বেডে থাকা নারী মারথার সাথে পরিচয় । একাকী জীবন কাটানো মারথার চার সন্তানকে নিয়ে বাস । হাসপাতাল থেকে যাওয়ার সময় বার বার মারথা ক্লদিয়াকে তার সাথে যাওয়ার জন্যে বলছিল তার বাসায় । মারথার সাথে ক্লদিয়া যায় তার বাসায় ।এ পরিবারকে জেনে পরিবারের সাথে একাত্ন হয়ে ক্লদিয়া যেন পায় জীবনের অন্যরকম এক অভিজ্ঞতা, জীবনের অন্যরকম অর্থ । জীবনকে আরও কাছ থেকে জানার ও জীবনের প্রকৃত স্বাদ পাওয়া যেন শুরু হয় ক্লদিয়ার । সম্পর্কের বুননে যেন পায় মারথার পরিবারে এক ভিন্ন গতিময়তা ।

১৩ লাখ ডলারের এ ছবির গল্প লিখেছেন ছবির পরিচালক ক্লদিয়া সেইন্টি লুসি নিজেই । মেক্সিকোতে চিত্রায়িত এ ছবি প্রযোজনা করেছে প্রযোজনা সংস্থা কানিভাল নেটওয়ার্ক । ছবির চিত্রগ্রহনের কাজ করেন এগনেস গডারড এবং চমৎকার সঙ্গীতায়োজনে ছিলেন মাদামি রিকেইমার । ছবিটি মুক্তি পাওয়ার আগেই যথারীতি অনেকগুলো পুরস্কার পেয়ে গেছে । ছবিটি ২০১৩ সালের লোকারনো ফিল্ম ফেস্টিভ্যালে পায় বেস্ট ফিল্ম ইয়ং জুরি পুরস্কার এবং টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে পায় বেস্ট ক্রিটিক্স পুরস্কার ।

ছবির ট্রেইলার দেখে নিশ্চিত করে বলা যায় অসাধারণ নান্দনিক ও জীবনমুখী এক চমৎকার কাহিনীর মেলবন্ধনের চলচ্চিত্র। এর কিছু অংশ দর্শককে যেমন আনন্দ দিবে তেমনি জীবনের অনেকগুলো কেনো’র উত্তর দিবে । ছবির একটি অংশে এসে দর্শকের মন দারুণভাবে কড়া নাড়বে । স্তব্দ করে দিবে দর্শকদের যাবতীয় কিছু ভাবনা । ক্লদিয়ার না বলায় মারথার সেই ছুড়ে দেয়া ডায়ালগ- তুমি কি একা ? তা না হলে তোমার পরিবার কোথায় ? আসলেই সম্পর্ক অন্যধরণের কিছু একটা, ধরা যায় ছোঁয়া যায় তাও কি যেন বাকি থেকে যায় ।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×