somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্মক্ষেত্রে অন্যের বিরক্তের কারণ হচ্ছি নাকি?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের সারাদিনের বেশির ভাগ সময়ই কর্মক্ষেত্রে কাটাতে হয়। আর এই কর্মক্ষেত্রটা সুন্দর স্বাচ্ছন্দময় হোক এটা কে না চায়। সুন্দর পরিবেশের ১ টা কর্মক্ষেত্র হয়ে উঠতে পারে বিরক্তের কারণ আমাদের কিছু অসচেতনতার কারণে। যেসব কারণে অন্যের বিরক্তের কারণ হয়ে উঠতে পারে এরূপ কিছু কারণ উল্ল্যেখ করছি -

ধূমপান : কর্মক্ষেত্রে অনেকেই ধূমপান করেন আবার অনেকেই ধূমপান করেন না। যারা ধূমপান করে না তাদের কাছে ধূমপান কালিন বা ধূমপান পরবর্তী গন্ধটা অনেক বিরক্ত লাগে। অনেকে বাইরে থেকে শেষ টানটা দিয়েই মুখে ধূয়া নিয়েই কর্মস্থলে চলে আসেন। সেক্ষেত্রে কর্মস্থল দুর্গন্ধ হয়ে যায় এবং আপনি অনেকের বিরক্তের কারণ হবেন।

মোবাইল রিং : কর্মস্থলে অনেকেই মোবাইল এর রিং এর ব্যাপারে অসচেতন। রিং সাউন্ড অনেক বেশি বা এমন ১ টা রিং সাউন্ড দিয়ে রাখেন, মোবাইল রিং বাজলে অন্যের কাজের মনোযোগ নষ্ট হয় এবং সেই সাথে সে চরম বিরক্ত হন। এ ব্যাপারে অবশই খেয়াল করা উচিৎ যেন মোবাইল রিং এর শব্দে অন্যের কাজের মনোযোগ নষ্ট না হয়। এ ক্ষেত্রে সাউন্ড কমিয়ে রাখা বা ভাইব্রেশন মুড ব্যবহার করা উঠিত।

মুখের দুর্গন্ধ : অনেকের মুখে দুর্গন্ধ আছে। আর সে দুর্গন্ধ হয়ে উঠতে পারে অন্যের বিরক্তের কারণ। এ ব্যাপারে একটু সচেতন হলেই এই বিরক্তকর পরিস্থিতি থেকে বেঁচে থাকা যায়। যখন কোনো কিছু উপস্থাপন করতে হয় তখন মাউথ স্প্রে বা সুগন্ধী কিছু ব্যবহার করা। পাশের ব্যাক্তির কাছে যেন দুর্গন্ধ না পৌঁছায় সে জন্য সচেতন থাকা। মুখে হাত দিয়ে কথা বলা যেতে পারে।

বগলের দুর্গন্ধ : বগলের দুর্গন্ধ অন্যের কাছে বিরক্তের একটা অন্যতম কারণ। এ ব্যাপারে একটু সচেতন হলেই এই বিরক্তকর পরিস্থিতি থেকে বেঁচে থাকা যায়। স্প্রে বা সুগন্ধী কিছু ব্যবহার করে এ সমস্যার সমাধান করা যেতে পারে।

শব্দ করে কিছু খাওয়া : অনেকে খাবার সময় চপাক-চপাক ধরণের শব্দ হয় যা অন্যের কাছে খুবই বিরক্তকর। একটু সচেতন হলেই এই অভ্যাস দূর করা সম্ভব।

খেতে খেতে কথা বলা : অনেকে খাবার খেতে-খেতে কথা বলে। এটাও শুনতে খারাপ লাগে। হয়তো এটাও অন্যের কাছে বিরক্তের কারণ হতে পারে। এ ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত। খাওয়া শেষ করে কথা বলা অথবা কথা বলা জরুরি হলে খাওয়া বন্ধ করে দেয়া উচিৎ।

মুখের ভিতরে হাত দেয়া : অন্যের সামনে মুখের ভিতরে হাত দিয়ে দাঁত অথবা মুখ পরিষ্কার করা। এটাও হতে পারে কর্মস্থলে অন্যের বিরক্তের কারণ। এরূপ প্রয়োজনে ওয়াশ রুম এ যাওয়া উচিত বা যদি পরিস্থিতি এমন হয় যে এটা করা জরুরি তাহলে মুখের সামনে অন্য হাতের তালু দিয়ে ঘিরে রাখা উচিত।

এগুলো ছাড়াও অনেক কারণ আছে যেগুলোর ব্যাপারে সকলকে সচেতন হওয়া জরুরি। সকল সময় খেয়াল করা উঠিত আমার কোনো আচরণে অন্য কেউ যেন কষ্ট না পায়, তাহলেই কর্মস্থল সহ সকল জায়গা হয়ে উঠবে সুন্দর ও শান্তিময়।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×