somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক রূপকথার রাজকন্যার গল্প!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এক দেশে ছিল এক ছোট্ট রাজকন্যা। কিন্তু রাজকন্যার মনে বড় দুঃখ ..... তাঁর কোন বন্ধু নেই! বিশাল রাজপ্রাসাদের চৌহ্দ্দীর ভিতরেই সারাটা দিন কাটে রাজকন্যার। কত দাস-দাসী... কত পাইক-পেয়াদা!...কিন্তু রাজকন্যার কোন সাথী নেই, কোন বন্ধু নেই ...... মনের সুখ-দুঃখের দু'টো কথা বলে সময় কাটানোর কেউ নেই! তাইতো রাজকন্যার মনটা খুব ভার!

রাজপ্রাসাদের ভিতরে ছিল খুব সুন্দর একটা বাগান। সেই বাগানে কত নাম না জানা গাছ...কত ফুল! কিন্তু ফুলের বাগানেও রাজকন্যার ভাল লাগতোনা.... তাঁর কোন বন্ধু নেই যে! একদিন রাজকন্যা দেখতে পেল....সেই বাগানের এক কোনায় ফুটে রয়েছে একটা চমৎকার ছোট্ট ঘাসফুল। ছোট্ট ঘাসফুলটিকে রাজকন্যার মনে ধরলো!

রাজকন্যা ঘাসফুল-কে বললো-
- তুমি আমার বন্ধু হবে?
- না, তা কি করে হয়?! তুমি রাজকন্যা... আমি সামান্য এক ঘাসফুল!
- তাতে কি হয়েছে? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে।
- তা হয়না রাজকন্যা। আমি বাগানের কোনায় অনাদরে ফোটা এক ঘাসফুল! রাজপ্রাসাদে আমার স্থান হবে কিভাবে?! তা'ছাড়া আজ রাতেই আমি ঝরে পড়ে যাব। তুমি চাইলেও আমি তোমার বন্ধু হতে পারিনা!

রাজকন্যার মনটা আরও খারাপ হয়ে গেল।

পরদিন বাগানে রাজকন্যা দেখা পেল ছোট্ট একটা প্রজাপতির। ছোট্ট রঙিন প্রজাপতি..... এ'ফুল থেকে ও'ফুলে উড়ে বেড়াচ্ছে। বাহ্ ...খুব সুন্দর প্রজাপতি-তো! কি চমৎকার ইচ্ছে মত ঘুরে বেড়ায় যে'দিকে মন চায়! রাজকন্যার মনে ধরলো.....

রাজকন্যা প্রজাপতিকে তাঁর বন্ধু হতে অনুরোধ করলো-
- ছোট প্রজাপতি, তুমি কি আমার বন্ধু হবে?
- না ভাই, রাজকন্যার বন্ধু হয়ে কাজ নাই!
- কেন?!.... অবাক হলো রাজকন্যা।
- আকাশের সাথে আমার মিতালী... বাতাসে ভর করে আমি ভেসে বেড়াই আপনমনে! রাজপ্রাসাদে আমার মন টিকবে কেন?!
- তুমি যা চাইবে... তোমাকে তাই দেব। আমার বন্ধু হও প্লিজ।
- তুমি কি আমাকে খোলা আকাশ দিতে পারো!? ... অবুঝ সবুজ প্রকৃতি?!..... মুক্ত বাতাস?!....ফুলের মাতাল সুবাস?!......না ভাই, তুমি বরং অন্য কাউকে দেখ!

রাজকন্যা খু-উ-ব কষ্ট পেল...তাঁর মন খারাপ হলো! কেউ তার বন্ধু হতে চায় না! সে মন খারাপ করে প্রাসাদের জানালার ধারে বসে রইল। খোলা জানালা ...... রাজপ্রাসাদের বাইরে তাকিয়ে রইল সে। বাইরে কি সুন্দর খোলা প্রান্তর..... বয়ে চলা নদী...আর নদীর ধারে লাল ফুল ফুটে থাকা বিশাল একটা গাছ... থোকা থোকা লাল ফুল! ....."ইস! ওই লাল ফুলগুলো যদি আমার বন্ধু হতো!"

এমন সময় একটা চড়ুই পাখি রাজকন্যার জানালার পাশ দিয়ে উড়ে যাচ্ছিল.....
- চড়ুই পাখি.. ও চড়ুই পাখি, আমি ওই বড় গাছটায় ফুটে থাকা লাল ফুলগুলোর বন্ধু হতে চাই! তুমি কি আমায় বলবে... কিভাবে ওই ফুলগুলোর বন্ধু হওয়া যায়?
- ওই বড় গাছটায়....লাল ফুলগুলো? ...ওগুলো-তো পলাশ ফুল!... ওই যে থোকা থোকা ফুটে রয়েছে লাল পলাশ!
- হ্যাঁ...আমি ওই পলাশ ফুলের বন্ধু হতে চাই!
- বেশ-তো! তুমিও বন্ধু হবে! আমিও পলাশ ফুলের বন্ধু! অনেকেই পলাশ ফুলের বন্ধু! তবে জানোতো..... যে কেউ কিন্তু পলাশ ফুলের বন্ধু হতে পারেনা।
- তাই নাকি?
- যারা মানুষকে ভালবাসেনা....দেশেকে ভালবাসেনা..... দেশের স্বাধীনতাকে সম্মান জানায়না....তাঁরা কিন্তু পলাশ ফুলের বন্ধু হতে পারেনা!
-কেন?
- ও-মা!...তুমি জানোনা বুঝি?!..... পলাশ ফুল কোন যেন-তেন ফুল নয়!.....ভাষার জন্য যারা দিয়ে গেছে প্রাণ, সেইসব মহান শহীদের রক্তে পলাশের রঙ লাল! শহীদের আত্মত্যাগকে সম্মান জানাতেই পলাশের রঙ লাল! শহীদের চেতনাকে বুকে ধারণ করেই পলাশের রঙ লাল! তাইতো... ফেব্রুয়ারী এলেই ফোটে এই ফুল!




চড়ুই-এর কথাগুলো অবাক হয়ে শোনে রাজকন্যা। ভাললাগে চড়ুই-এর কথাগুলো। সে পলাশ ফুলের বন্ধু হবেই হবে... মানুষকে ভালবাসবে সে...দেশকে ভালবাসতে শিখবে সে!.... জানালায় দাঁড়িয়ে দূরে পলাশ ফুলের দিকে বিশ্ময় আর শ্রদ্ধাভরে তাকিয়ে থাকে রাজকন্যা!....বাতাসে দোল খায় পলাশের শাখা...থোকা থোকা লাল পলাশ আন্দোলিত হয়.... আশীর্বাদ জানায় নতুন প্রজন্মকে!
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৪
৪৫টি মন্তব্য ৪৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×