somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জওহরি, ভাটি বাঙলা, রমণীমোহন এবং আম জনতার জীবন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খেলাটা ভালোই জমেছে। খেলোয়াড়রা খেলবেনই। এতে আম জনতার আপত্তি করবার কিছু নাই। কিন্তু সে খেলায় যদি আম জনতার জীবন বিপন্ন হবার আশঙ্কা থাকে, তখন বিষয়টা আলাপের জায়গায়।

বলছি জওহরি না ফাওহরির অডিও ক্লিপটার কথা। বাংলাদেশে মুসলিম রাষ্ট্র। এখানে ইসলামি রাষ্ট্র না। হবার সম্ভাবনাও নাই। কারণ এখানকার ইসলামী দলগুলো আম্রিকার পোষ্য। মুসলমানিত্ব হেফাজতকারীর ভারতীয় দর্শনে আসক্ত।কারো কারো যোগাযোগ পাপিস্তানে। এ সব এখানকার মানুষ জানে।

৫ জানুয়ারির নির্বাচন নামীয় একটি অসাধারণ মঞ্চ নাটকের মহড়াকে আমজনতা এবং রাজনৈতিক প্রতিপক্ষ মেনে নিতে বাধ্য বা সচেতনভাবে মেনে নেবার পর তাদের জীবনেকে ঝুঁকির দিকে নিয়ে যাওয়া আম্লীগের জন্য একটা মানবিক বিবেচনা প্রসূত সিদ্ধান্ত হতে পারে না।

কোনোভাবেই সন্দেহ করছি না যে, জওহরির অডিও ক্লিপটার পেছনে আম্লীগের হাত আছে। তবে আমি এটা ঠিক জওহরি বার্তা বাঙালি মুসলমানের মনের কথা হতে পারেনা।

আমি নিশ্চিত করে এটা বলতে পারি। জওহরির জেহাদে বা ইন্তিফাদায় সাড়া দেবার মত বোকা মানুষ আমরা নই। এটা এক সময় থাকতে পারতো যে সময়টা অভাব অনটন ছিল। তাও সম্ভব হতো না, কারণ ভৌগলিক কারণেও এখানটায় জঙ্গি চাষ অসম্ভব।

আমাদের পকেটে টাকা পয়সা জমেছে। মানুষ নির্বিঘ্ন, আনন্দময় এবং সম্পদ জমানোর সংগ্রামে ব্যস্ত, সেখানে জওহরির আহবান অটোমেটিক প্রত্যাখ্যাত। কারণ এখানকার মানুষ রক্তে মাংসে জঙ্গিবাদ বিরোধী। এটা জওহরি ভালোই জানার কথা। না জানলে কান পরিষ্কার করে শুনে নিতে হবে, তার খায়েশ বাস্তবায়নের লোক এ দেশে চাওয়ার সাহসটা খুবই নোংলা মনোবৃত্তি থেকে ওঠা। মনে রাখা ভালো এটা আফগানিস্তান, পাপিস্তান কিম্বা ইরাক না।

জওহরি ও আল কয়েদারা যে সব অঞ্চলে তাদের অবস্থান পোক্ত করেছে, সে সব অঞ্চল অনেক পেছনে। তারা সভ্যতার আলো বাতাস থেকে দূরে। জীবন চালাতেই কষ্ট তাদের, নারীর সাথে সময় কাটানো-খুনসুটির সময় বা সামর্থ কোথায়!

এ রকম অনগ্রসর, উগ্র গোষ্ঠীর বিস্তার ঘটে সে সব এলাকায় যারা জীবন-জীবিকা নারী সংসর্গ সম্পর্কে অজ্ঞ অথবা এ সবে মোহ নেই। বাংলার হিস্ট্রি এটা প্রমাণ করেনা। সুতরাং জওহরির আহবান একটা পোক্ত ছাগলামি ছাড়া কিচ্ছু না।

কালনী নদীর তীরে শাহ আবদুল করিম গায়- গ্রামের নও জযোয়ান, হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গান আর মুর্শিদী গাইতাম । আবার চট্টগ্রামে শেফালী ঘোষ গায়- ও রে সাম্পান অলা তুই আমারে করলি দেওয়ানা। কিম্বা কাঙালি সুফিয়া গায়- কোনবা পথে নিতাই গঞ্জ যাই।

সেই দেশে উগ্রবাদের বিস্তারে চেষ্টা হতে পারে বা হয়েছে তবে তা সফল হবার কোনো নজির কি আছে? নাই। হতে পারে না।

কেন নাই? কারণ হলো ভাটি বাঙলার এ দেশে মানুষ ধর্ম কর্মও করে, একটু আধু স্পিরিট, ছোলা মদও খায়, সাথে বিড়ি, হুঁকো কিম্বা সিগ্রেট। আবার টাকা হলে একটু নারী শরীরের স্বাদও নেয়। মদের দোকানে যায়। আবার হজের মৌসুমে সৌদি যায়। সেখানে জওহরিদের এই অডিও ক্লিপ আমাদের মত দেশের মানুষের মনন এবং মনোবৃত্তি না বুঝে ফায়দা হাসিলে সহায়তা ছাড়া অন্য কিছু না।

বাংলাদেশের মানুষ শিখছে, পড়ছে, উপার্জন করছে এবং ভালোভাবে বাঁচার লড়াই করছে। যেখানে প্রিয়জনের সঙ্গ দেবার সময় মিলছে না, সেখানে জওহরির ইসলাম উদ্ধার অভিযানে এ দেশের মানুষ ছুটবে।এটা আমি বিশ্বাস করি না। তবে সবার আগে নিশ্চিত হওনের কাম হলো - এ অডিও বার্তা আদৌ জওহরির নাকি । তবে আমি জওহরির বলেই বিশ্বাস করে এ সব কথা বলেছি।

একটা কথা অবশ্য মনে আছে সবার বুশের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচরে আগে ওসামা বিন লাদেনের একটা ভিডিও বার্তা নিয়ে পুরা জুজুর ভয়ে কাতর ছিল আম্রিকা। বুশ দ্বিতীয়বার নির্বাচিত।

এখন তো আম্লীগ নির্বাচিত । তারপরেও কারা এ জুজ ডাকছে। আম জনতার জীবন বিপন্ন করা কতটা যৌক্তিক, তা ভাবতে হবে। জওহরি শিষ্য থাকার অজুহাত খাড়া করে স্বাধীন বাংলার আকাশে কারা পরাশক্তির ড্রোন ওড়াতে চায়, কারা বাঙালির রক্তে লাল করতে চায় হাত! তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×