somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনেরা ২-৪শ টাকা ফাইন, আর আমরা ২-৪টা থাপ্পড় খাওনের কথা মাথায় রাইখাই নামি....

২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা বেশ পুরাতন। এক রিক্সায় যাচ্ছিলাম কোথাও; রিক্সাওয়ালাকে রং সাইডে ডুকতে দেখে অনুরোধ করলাম যে ৫টাকা বাড়িয়ে দিবো, তাও ঠিক রাস্তায় যান। রিক্সাওয়ালার ভাবগতি পরিবর্তন হলো না; কিন্তু বাঁধা সাধলো পুলিশ; একটা থাপ্পড় খেয়ে তারপর সে সঠিক পথ ধরলো।



রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞাসা করলাম যে বিনা কারণে থাপ্পড়টা খাইলেন মামা..... তার উত্তর, এইরকম দুই-একটা প্রতিদিনই খায়! এবার জিজ্ঞাসা করা হলো যে, প্রতিদিন থাপ্পড় খাইয়াও কেন পরিবর্তন হন না? বিশাল জ্ঞানগর্ভ উত্তর আসলো।

তার কথা এমন, মটরসাইকেল-গাড়ি নিয়ে যারা বের হয়, প্রতিদিনই তাদের মাথায় থাকে যে ২-৪শটাকা ফাইন হইতে পারে; তাদের জন্য এই টাকা তেমন কিছু না; তাই তারা আইন মানে না। আর আমরা (রিক্সাওয়ালারা) বাসা থেকে বের হওয়ার সময় ২-৪টা থাপ্পড় খাওয়ার কথা মাথায় রেখেই বের হই; তাই আমরা পরিবর্তন হই না। কিন্তু পুলিশ যদি উল্টাটা করতো, তাহলে কাম হইতো!

কেমন?

উত্তর আসলো, গাড়ির মালিককে বা মটর সাইকেলের মালিককে থামায়ে কানসা যাইতা দুইটা চড়, আর রিক্সাওয়ালাকে ২-৪শ টাকা ফাইন.... ব্যাস, সবাই টাইট।

আজকে প্রথম আলোতে "মুখে পরার মাস্ক ব্যাগেও নেই" শিরোনামে সংবাদটা পড়ে রিক্সাওয়ালা ভাইয়ের কথা খুব মনে পড়ছিলো।

বসুন্ধরা আবাসিকের মত এলাকায় কাউকে মাস্ক না থাকার কারণে ১০০টাকা জরিমানা করে হাতে মাস্ক ধরায় দেওয়া এমন কিছু না। আবার মটরসাইকেলে বসা ভাইয়াটাকে দেখে ২০০ টাকা জরিমানাও এমন কিছু মনে হলো না।

আমি যে দেশে থাকি, সেখানের কথা বলি; (প্রায়) কেউ মাস্ক ছাড়া বের হয় না। অন্তত আমার সামনে পড়ে নাই। সেদিন রেস্টুরেন্টে ঢুকে মাস্ক খুলে বসতে যাবো, রেষ্টুরেন্টের একজন হাজির হয়ে বললো খাবার সার্ভ না হওয়া পর্যন্ত মাস্ক খোলা যাবে না! ঘটনা কি?

জানা গেলো তার আগের দিন রাত্রে পুলিশ রেষ্টুরেন্টে এসে তিন জনকে পেয়েছে যারা মাস্ক ছাড়া বসে ছিলো; সবাইকে জিজ্ঞাসা করতে তিনজনের একজন পকেটে মাস্ক দেখাতে পেরেছে। বাকি দুইজনের কাছে মাস্ক ছিলো না। অর্থাৎ তারা মাস্ক ছাড়াই বাড়ি থেকে বের হয়েছে (আসলে ঐ দুইজনই ঐ বিল্ডিংএরই বাসিন্দা)। দুইজনকে মাত্র ৫০০ রিয়াল করে (বাংলাদেশী টাকায় প্রায় ১১,০০০ টাকা) ফাইন করা হয়েছে। আর রেষ্টুরেন্টের মালিককে বলে দিয়ে গেছে যে এরপর কাউকে মাস্ক ছাড়া ঢুকতে দেখলে ১০,০০০ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে (সরকারী নিয়ম এমনটাই)। ব্যাস, রেষ্টুরেন্টের সবাই ব্যাস্ত মাস্ক পরাতে।

একটু দূরেই আর এক কেরালা রেষ্টুরেন্টে এমনই এক কান্ড করা হয়েছে। ব্যাস, পুরা এলাকায় সবাই সতর্ক। রেষ্টুরেন্টতো রেষ্টুরেন্ট, যেখানেই যায় না কেন, মাস্ক কেউ ছাড়ে না।

আইনের এমন প্রয়োগের ফলে রাত দুইটার সময়ও ফাঁকা রাস্তায় খুব একটা কাউকে দেখা যায় না লাল সিগন্যাল ভেঙ্গে এগিয়ে যেতে। ১০-২০ মিটারের উল্টা পথের জন্য কখনও কখনও ৪/৫ কিলোমিটার গাড়ি চালি আসতে হয়; কিন্তু পুলিশ না থাকলেও কেউ এমনটা করতে চায় না।

খুব সম্ভবত ২০১৫ এর কথা। কাজী নজরুল ইসলাম এভিনিউয় এ রাস্তা পার হচ্ছি; পুলিশ খপ করে হাত ধরে নিয়ে গেলো ম্যাজিষ্ট্রেটের কাছে। কাছাকাছি একটা ফুটওভার ব্রিজ ছিলো; কিন্তু আমি সেটা ব্যবহার না করে জেব্রাক্রসিং ব্যবহার করছিলাম। এখন আমাকে ২০০ টাকা ফাইন করা হবে। জবাব দিলাম, আমাকে একটা আইন দেখান যে জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়া যাবে না। ম্যাজিষ্ট্রেট সাহেবের খুব সম্ভবত মন ভালো ছিলো সেদিন; বললেন, বাড়ি যান, ট্রাফিক আইন পড়ে দেখেন। ব্যাস, কোন ফাইন ছাড়া আমাকে বিদায় দিয়ে পিছনের জনকে ফাইন ধরলনে; তাকেও ঐ জেব্রাক্রসিং থেকেই ধরে আনা হয়েছে!

পুরা লেখার সার কথা হচ্ছে; যে কোন কিছু যদি সরকার কড়াকড়ি ভাবে প্রয়োগ চায়, তার ভঙ্গের বিষয়ে ক্লিয়ার ইন্সট্রাকশন, বড় ফাইন, এবং সঠিক প্রয়োগ দরকার। বাকিটা আপনা আপনিই হয়ে যায়।

ছবি কৃতজ্ঞতাঃ মিডিয়াসার্কেল.আইএন / ঢাকাট্রিবিউন.কম
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১০:১৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×