somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বুকসেলফ! - পর্ব ০০

০৮ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বই পড়ার নেশা আমার বহুকালের! আমার মায়ের কাছ থেকে পেয়েছি এটা। ছোট থেকতে মায়ের পাশে শুয়ে শুয়ে বই পড়তাম। প্রথম প্রথম আমার আর্ধেক পেজ পড়া হতে হতে আম্মার দুই পেজ পড়া হয়ে যেতো।



শেষে এক সময় ছিলো যখন আম্মার এক পেজ হতে হতে আমার দুই পেজ শেষ।

আব্বার বইয়ের দোকান ছিলো, স্কুলের বই থেকে শুরু করে মাদ্রাসা, কলেজ এর বই, গল্পের বই, সেলফ ডেভলপমেন্ট বই সহ কত বই না ফ্রিতে পড়েছি। কখনও লুকিয়ে, কখনও প্রকাশ্যে।

একটা সময় প্রচুর পড়তাম হুমায়ুন আহমেদের বই, আর কিছু কিছু জাফর ইকবাল। বাংলা সাহিত্যের বই মূলত এই দুইজনেরটাই একটু ভালো লেগেছে। সুনীল-শীর্ষেন্দু-আনিসুল সহ বেশ কিছু লেখকের লেখা পড়া হয়েছে ঠিকই, তবে জুত লাগে নি!

স্কুলের টেক্সট বই পড়ার প্রতিও আমার বেশ ঝোক ছিলো, ফলে ক্লাস ৭ এ থাকতেই আমি একাউন্টিং, ফাইনান্স, মার্কেটিং এর বই পড়েছি; শিখেছি।

এখনও বই পড়ি, তবে কাজের ব্যস্ততায় কম পড়া হয়। মাসে গড়ে ২টার মত; বছরে অন্তত ২০টা। কাগজের বই প্রচন্ড ভালো লাগে। এক সময় টাকা পয়সা ছিলো না, তখন স্ক্যান করা বই কম্পিউটারে পড়তাম। আলহামদুলিল্লাহ, একটা কিন্ডেল পেয়েছি বড় ভাইয়ের কাছ থেকে, এরপর আবার বই পড়ায় বেশ জোয়ার এসেছে।

আমাকে মাসে ২/৩ বার রিয়াদের বাইরে যেতে হয়। এয়ার পোর্টে ও বিমানে বসেই মোটামুটি মাসে ১.৫-২টা বই শেষ করা যায়।

সৌদীতে আসবার সময় কয়েকশত বই মানুষকে গিফট করে দিয়ে এসেছি। তার কিছু কিছু বই সৌদীতে এসে আবার কিনে পড়তে হয়েছে।

নীলক্ষেতে যে বই ৭৫ টাকায় পাওয়া যায়, সৌদীতেও সেই বই ৭৫ রিয়ালে পাওয়া যায়। পার্থক্য হচ্ছে টাকা আর রিয়ালের কনভার্সন রেট! ২০-৩০ গুন বেশী দাম পড়ে যায়। তাই এখন কিন্ডেলেই কিনি, কিন্ডেলেই পড়ি। সৌদী আসবার পর একটা বুকসেলফ হয়েছে ঠিকই, তবে তাতে সেই পরিমানে বই নেই। বই আছে আমার ডিজিটাল লাইব্রেরীতে।

যাই হোক। একটা ধারাবাহিক লেখা শুরু করতে চাচ্ছি। যেখানে আমার বুকসেলফ + ডিজিটাল বুকসেলফ এ থাকা বই গুলি নিয়ে ছোটখাট একটা একটা রিভিউ দিবো।

খুব সম্ভবত ঘোষণামূলক এই পোষ্টটি আপনাকে বিরক্ত করেছে! এর জন্য আমি দুঃখিত।

Photo by Jaredd Craig on Unsplash
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৫:২৮
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

×