somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়ান ফর্মুলা এ্যা ডে! - ডেভলপমেন্ট ১০১ - পর্ব ০১

০১ লা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কম্পিউটারে হাতে খড়ি ২০০১ সালে। তার আগে ২০০০ সালেই খুব সম্ভবত কম্পিউটার টাচ করে দেখেছি। এর আগে হয়ত দূর থেকে দেখেছি, কিন্তু টাচ করতে পারিনি।



২০০০ সালে আমাদের বাড়ির সামনের মাঠে বৈশাখী মেলায় একজন কম্পিউটার নিয়ে স্টল দিয়েছিলো, তাতে Need For Speed 2, Roadrash এবং Virtual Cop এই তিনটি গেম নিয়ে ব্যবসা করেছিলো।

যাই হোক; ২০০১ সালে যখন কম্পিউটার সাবায় কিনে আনা হয়, তখন আমার কম্পিউটার সম্পর্কে জ্ঞান এতটুকুই যে সবচাইতে বড় সুইচটা চাপ দিলে কম্পিউটার চলে। বন্ধ হয় কি করে তাও জানা ছিলো না। কয়েক মাসের মধ্যেই আগ্রহের ঘাপানে (গুতায়) কম্পিউটার শেখায় বেশ অগ্রগতি হয়। এমনকি দু-একজনকে কম্পিউটার শেখানোও শুরু করি!

২০০৮ এ যখন ঢাকায় আসলাম, তখন টুকটাক HTML, CSS এবং Javascript পারি। এমএস এক্সেলে খুব একটা পারদর্শী নই। একজনের সাথে পরিচয় হলো, তিনি কম্পিউটারে এমএস এক্সেল ছাড়া তেমন কিছু পারেন না! ওটা দিয়ে তিনি মাসে গড়পরতায় ৮০হাজার থেকে ১লাখ টাকা ইনকাম করেন! তখনই মূলত আমার ফ্রিল্যান্সিং এর বিষয়ে কিছু ক্লিয়ার ধারণা আসা শুরু করে।



এবার আসি ডেভলপমেন্টের কথায়। ঐ ভাইকে দেখে আমার এক্সেল সম্পর্কে আগ্রহ বাড়তে থাকে। টাকার জন্য বললে বেশ ভুল হবে, মূলত এক্সেল দিয়ে যে কি করা সম্ভব সেটা দেখে অভিভূত হওয়ার পর থেকেই আমার এই আগ্রহ। ঠিক করে ফেললাম যে এক্সেলে এক্সপার্ট হবো। কিন্তু তখনতো আর এখনের মত ইউটিউব অতটা সমৃদ্ধ নয়, তাই বিপাকে পড়লাম।

বাজারে খুব সম্ভবত মাহবুবুল আলম নামে একজন লেখকের বই পাওয়া যেতো, ওটা ঘেটে দেখলাম যে ওখানে বেসিকের থেকেও বেসিক জিনিষ নিয়ে আলোচনা করেই শেষ, হুদাই বইয়ের দাম শ-দেড়েক!

ইন্টারনেট ঘেটে শেখা শুরু করলাম। বেশ আগাতে পারলাম না। অবশেষে ঐ ভাইয়ের পরামর্শেই শুরু করলাম ওয়ান ফর্মুলা এ্যা ডে! দিনে মাত্র একটি ফর্মূলা শিখবো, খুব বেসিক থেকে। প্রথম প্রথম ভেবেছিলাম একটা কেন, দুই-চারটা করে শিখি। কিন্তু একটা সময় বুঝতে পারলাম যে একটাই অনেক। সঠিক ভাবে যদি ৩৬৫ দিনে ৩৬৫টি ফরর্মুলার ব্যবহার ভালো ভাবে শেখা যায়, তাহলেই কেল্লা ফতে! কিন্তু আসলেতো আর ৩৬৫ দিনে কন্টিনিউ করা সম্ভব নয়, তাই ৩০০ই সই।

সেই থেকে শুরু, এক্সেলে বেশ অনেক অগ্রগতি হয়েছে। একটা সময় প্রাক্টিস ছেড়ে দিয়ছি, প্রয়োজনে কিছু ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ, এখন প্রায়ই এগুলিতে উপকার পাই। নতুন জিনিষ শিখতে সহজ হয়। চাকরীতে অনেক কাজ অটোমেশন করে ফেলতে পারি।

-------------------

আপনিও কিন্তু এভাবে একটা নতুন জিনিষ দৈনিক শিখবেন এমন তার্গেট করতে পারেন। আপনাকে এমএস এক্সেলই শিখতে বলছি না; বলছি যে কোন কিছু শিখতে; যেটা আপনার পছন্দ। দেখবেন বছর ঘুরতে ঘুরতে আপনার ডেভলপমেন্ট হবে প্রচুর।

Photo by Rubaitul Azad on Unsplash
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১০
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অথচ সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল পানিকে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে জুন, ২০২৬ রাত ৩:০৫


তারেক রহমান এখন চীনে আছেন। গতকাল বেইজিংয়ের দিয়াওইউতাই অতিথি ভবনে চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বসে আনুষ্ঠানিক বৈঠক শেষ করলেন। তিস্তা নদীর জন্য কারিগরি সহায়তা চাইলেন, নদীভাঙন ঠেকানোর উপায় খুঁজলেন, এমনকি... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×