গন্ধ শুঁকেই কুকুর বুঝতে পারে ডায়াবেটিস ক্যান্সার
ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকার এক খবরে বলা হয়, লন্ডনের বাসিন্দা পল জ্যাকসন আর তার পুত্র জেমস দু'জনই ডায়াবেটিস রোগী। পল জ্যাকসনের টাইপ-২ ডায়াবেটিস। তার দেহে ইনসুলিন তৈরি হয় না। ফলে তার ব্লাড সুগার নির্দিষ্ট একটি মাত্রার নিচে নেমে গেলে তার যে কোন সময় হাইপোগ্নাইসেমিক অ্যাটাক হতে পারে। এজন্য তার পরিবারের সদস্যরা তাকে নিয়ে খুব উদ্বিগ্ন ছিল। তারা লক্ষ্য করেন, যখনই পলের হাইপোগ্নাইসেমিক অ্যাটাকের আশংকা বাড়ত, তখনই তার প্রিয় কুকুর টিংকার অস্থির হয়ে উঠত। ডাকাডাকি করত। তারা বলেন, প্রতিবার টিংকারের আচরণের এমন পরিবর্তন দেখলে আমরা পল জ্যাকসনকে নিয়ে ডাক্তারি পরীক্ষা করে দেখতে পেয়েছি যে, তার হাইপোগ্নাইসেমিক অ্যাটাকের ঝুঁকি বেড়ে গেছে। পল জ্যাকসন বলেন, টিংকার এ ব্যাপারে আরো কিছু প্রশিক্ষণ নিয়েছে। তাই আমার টিংকার এখন রীতিমত হাইপোগ্নাইসেমিক অ্যাটাক এক্সপার্ট। তিনি বলেন, টিংকার এখন আমার সারাক্ষণের সঙ্গী। যেখানেই যাই, সে সঙ্গে থাকে।
টিংকারের এই খবর ছড়িয়ে পড়ার পর ব্রিটেনের ক্যান্সার এন্ড বায়ো-ডিটেকশন ডগ অরগানাইজেশন এগিয়ে আসে ব্যাপারটা যাচাই করতে। কারো শরীরে ডায়াবেটিস থাকলে কুকুর গন্ধ শুঁকে সত্যিই তা বুঝতে পারে কিনা, সে ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা চালাতে এগিয়ে আসে। কিম্বার্লিং কক্স নামে এক ভদ্র মহিলারও একই ধরনের ডায়াবেটিস ছিল। তার যখন একবার হাইপোগ্নাইসেমিক অ্যাটাক হল, তখন তিনি তার কয়েক ফোঁটা রক্ত তুলায় নিয়ে শিশিতে পুরে রাখলেন। তারও একটা কুকুর ছিল। তার নাম রোরি। পরে তিনি সেই শিশিটা রোরিকে শুঁকতে দেন। সঙ্গে সঙ্গে রোরির চালচলনে পরিবর্তন দেখা দেয় এবং সে ডায়াবেটিস পরীক্ষার সরঞ্জামের বাক্সটা টেনে নিয়ে আসে কিম্বার্লির কাছে।
এরপর ক্যান্সার এন্ড বায়ো-ডিটেকশন ডগ অরগানাইজেশন কিছু কুকুরকে গন্ধ শুঁকে মূত্রথলীর ক্যান্সার সনাক্ত করার পরীক্ষা দেয়। এরপর চিকিৎসকদের সামনে আটজনের মূত্র ভিন্ন ভিন্ন পাত্রে করে এনে জ্যাক নামের একটি কুকুরকে শুঁকতে দেয়া হয়। এর মধ্যে মাত্র একটি পাত্রে ছিল ক্যান্সার রোগীর মূত্র। জ্যাক আটটি পাত্রই শুঁকল তবে যে পাত্রটিতে ক্যান্সার রোগীর মূত্র ছিল, সেটি বার বার শুঁকতে লাগল এবং কিছুক্ষণ সেই পাত্রের কাছে বসে থাকল। অর্থাৎ সে এভাবে বোঝাতে চাইল যে, অন্য পাত্রগুলোর মূত্রের যে গন্ধ, বিশেষ সেই পাত্রের মূত্রের গন্ধ তার থেকে আলাদা। যুক্তরাষ্ট্রের ডায়াবেটিস এলার্ট প্রোগ্রামও সম্প্রতি পরীক্ষা চালিয়ে কুকুরের এই ক্ষমতার প্রমাণ পেয়েছে।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।