বাঙ্গালী মাত্রই হুজুগপ্রিয় এটা মনে হয় সারা বিশ্বই জানে। আর ফেসবুক এ এর কিছু দেখা যাবে না তা কি করে হয়? ফেসবুকে একেক সময় একেকটা বিষয়ের উপর ঝড়ঝাপটা চলে। যেমন আমার ফেসবুক জীবনের প্রথমদিকে ছিল গ্রুপ এর ক্রেজ। কে কয়টা গ্রুপ এর এডমিন, কার গ্রুপ এর সদস্য কত টা নিয়া চলত ক্যাচাল। কখন যে কন গ্রুপ অ্যাড হয়ে গেছি টের ও পেতাম না। পরে নটিফিকেসন এর ঝড়ে বুঝতাম আরে আমি দেখি এই গ্রুপ এ আছি। এরপর আসলো পেজ এর যুগ। তখন কথাবার্তা হতো এভাবে,
: কি রে তোর পেজ এর কি অবস্থা?
:আমার তো পেজ ই নাই।
:কস্কি মমিন? ফেসবুকে নতুন নাকি?
পেজ না থাকাটা বিরাট অসম্মান এর ব্যাপার হয়ে দাঁড়িয়েছিলো। ফেসবুকের পরিবেশটা তখনি খারাপ হওয়া শুরু করে ১৮ প্লাস পেজগুলার কল্যাণে
তারপর আসলো ইভেন্ট। খুব ভালো কিছু ইভেন্ট দিয়া ব্যাপারটা শুরু হলেও শেষ পর্যন্ত ইভেন্ট তার গুরুত্ব ধরে রাখতে পারে নাই " এসো মুড়ি দিয়ে বাঁশ খাই" টাইপের ইভেন্টগুলার জন্য।
সর্বশেষ ক্রেজ জেতা এখন চলছে সেটা হল কনফেশন।
কনফেশন সম্পরকে আমি কয়েকমাস আগেও জা জানতাম টা হল, "এটা মুলত খ্রিস্টানদের একটা ধর্মীয় বেপার।কেও কোন পাপ করলে টা গির্জার ধর্মীয়গুরুর নিকট স্বীকার করা।"
কিন্তু আমি আসলে ভুল জানতাম
প্রথম দিকে ভালই লাগত। কিন্তু লেবুটা যতই ভালো হোকনা কেন বেশি কচলালে তিতা হবেই। জঘন্য লাগে এখন এইসব।
শেষে আমি নিজেই একটু কনফেস করে যাই। গ্রুপ, পেজ নিয়া এত কথা বললেও আমার একাধিক গ্রুপ আর পেজ আছে। আরেহ আমিও তো বাঙালী তাই না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


