somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সামিউল ইসলাম বাবু
অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,তেমনি অপরিকল্পিত শিক্ষাব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতি তৈরী সম্ভব নয়।আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা চাই,বর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।

বারবাজার মসজিদ-পনের শতকের মুসলিম স্থাপত্য শৈলির নিপুন ছোয়া (ছবি ব্লগ)

১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন থেকেই চিন্তা করছি বারোবাজার ঐতিহাসিক মসজিদ নিয়ে একটু লিখবো।কিন্তু সময় ও সুযোগ হচ্ছেনা।

অবশেষে একটু সুযোগ হলো তাই লিখার চেষ্টা করছি অার কি।
একটি বিষয় জানা থাকা দরকার। মানচিত্র ও ছবিতে যে সকল মসজিদ দেখা যাচ্ছে সবগুলো মাটির নিচে চাপা পড়ে ছিলো। মজার বিষয় হচ্ছে যাদুঘরে এই সকল স্থাপত্যের একটি নকশা ছিলো। প্রত্নত্ত্ব বিভাগ জাদুঘরে প্রাপ্ত এই নকশায় মসজিদ ও অন্যান্য স্থাপনা শনাক্ত করে।
প্রত্নত্ত্ব বিভাগ সুলতানি অামলের মানচিত্র অনুসারে খনন কাজ পরিচালনা করে মসজিদ গুলো উদ্ধার করে।এর মধ্যে কিছু মসজিদ সংস্কার করা হয়েছে।এবং কিছু মসজিদ এখনও সংস্কার করা হয়নি। এর মধ্যে সাতগাছিয়া পঁয়ত্রিশ গম্বুজ মসজিদ অন্যতম। এলাকার মানুষের নিকট থেকে জানাা যায় মসজিদের পার্শ্বে কিছু কবর পাওয়া যায়।সেই সকল কংকাল অামাদের সাধারন উচ্চতা থেকে অনেক বড়। সুলতানি অামলের মুসলিম ধর্ম প্রচারকগন এই মসজিদ নির্মান করেন।

চলুন দেখে অাসি এক নজরে শহর মোহাম্মাদাবাদ বা বারোবাজার -

ঝিনাইদহ- থেকে ২৪ কিলোমিটার দক্ষিনে। যশোর থেকে উত্তরে হাইওয়ে ধরে অাসা যায়। যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। সহজেই যাওয়া যায়







একটি বিষয় লক্ষনিয় প্রতিটি মসজিদের সাথেই একটি করে পুকুর অাছে, এবং মসজিদ থেকে পুকুর পাড় পর্যন্ত শিড়ি করা। যার অধিকাংশই এখন ভরাট হয়ে অাছে। এথেকে বোঝা যায় এই পুকুর গুলো ওযুু করার কাজে বিশেষ ভাবে ব্যবহৃত হতো।







মসজিদ গুলাতে এখন নিয়মিত অাজান ও নামাজ হচ্ছে।





মসজিদ গুলোর নির্মান শৈলী তৎকালীন মুসলিম সমাজের স্থাপত্য শৈলির উৎকর্ষতার পরিচয় বহন করে।



সর্বশেষ চিত্রে যে স্থান টা দেখা যাচ্ছে এটা জাহাজ ঘাট নামে পরিচিত।লোক মুখে শোনা যায় এখানে জাহাজ নোংড় করা হতো এ থেকে এখানকার অবস্থা একটু হলেও বোঝা যায়। তৎকালিন সময়ে এই মোহাম্মদাবাদ শহরটা অনেক জাকজমক ছিলো।এবং মুসলিম শাসনের এই অঞ্চলের কেন্দ্র বিন্দু ছিলো।

তিন বর্গকিলোমিটার জায়গার মধ্যে প্রত্নতত্ত্ব বিভাগ মাটি খুঁড়ে মসজিদসহ ১৫টি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পেয়েছে।
এগুলো হচ্ছে সাতগাছিয়া মসজিদ, ঘোপের ঢিপি কবরস্থান, নামাজগাহ কবরস্থান, গলাকাটা মসজিদ, জোড়বাংলা মসজিদ, মনোহর মসজিদ, জাহাজঘাটা, দমদম প্রত্নস্থান, গোড়ার মসজিদ, পীর পুকুর মসজিদ, শুকুর মল্লিক মসজিদ, নুনগোলা মসজিদ, খড়ের দীঘি কবরস্থান, পাঠাগার মসজিদ ও বাদেডিহি কবরস্থান।

ঐতিহাসিক এই অঞ্চল অাপনিও বেড়িয়ে অাসতে পারেন।



সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×